আজ বিক্রি শুরু হচ্ছে HTC Wildfire X: দেখে নিন দাম স্পেসিফিকেশন ও লঞ্চ অফার

HTC Wildfire X ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি অক্টাকোর প্রসেসর 4GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

আজ বিক্রি শুরু হচ্ছে HTC Wildfire X: দেখে নিন দাম স্পেসিফিকেশন ও লঞ্চ অফার

HTC Wildfire X এর পিছনে থাকছে তিনটি ক্যামেরা

হাইলাইট
  • HTC Wildfire X এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে
  • এই ফোনে রয়েছে একটি 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে
  • এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা
বিজ্ঞাপন

গত সপ্তাহে ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করেছিল HTC। জুন মাসে ভারতে লঞ্চ হয়েছিল কোম্পানির Desire 12 আর Desire 12+। এবার বাজেট সেগমেন্টে নতুন স্মার্টফোন লঞ্চ করল HTC। দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন HTC Wildfire X। এই ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা আর ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই ফোন কেনার ছয় মাসের মধ্যে ফোন দুর্ঘটনা বা তরল পদার্থে ফোন খারাপ হলে কোন প্রশ্ন না করেই ফোন বদলে দেবে তাইওয়ানের কোম্পানিটি। বৃহস্পতিবার ভারতে বিক্রি শুরু হচ্ছে নতুন HTC Wildfire X।

HTC Wildfire X এর দাম

3GB RAM + 32GB স্টোরেজে HTC Wildfire X এর দাম 9,999  টাকা। 4GB RAM + 128GB  স্টোরেজে এই ফোন কিনতে 12,999 টাকা খরচ হবে। নীল রঙে পাওয়া যাবে Wildfire X। আজ Flipkart এ শুরু হবে বিক্রি শুরু হচ্ছে এই ফোন। বৃহস্পতিবার দুপুর 12 টায় বিক্রি শুরু হবে HTC Wildfire X।

লঞ্চ অফারে Vodafone Idea গ্রাহকরা 3,750 টাকার কুপন পাবেন। সাথে 18 মাসের জন্য থাকছে দিনে 500 MB ডেটা। 75 টাকার মোট 50 টি কুপন দেবে অপারেটর। My Vodafone অথবা My Idea অ্যাপ থেকে 255 টাকা রিচার্জ করলে এই কুপন পাওয়া যাবে।  

HTC Wildfire X স্পেসিফিকেশন

ডুয়াল সিম HTC Wildfire X ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি অক্টাকোর প্রসেসর 4GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

ছবি তোলার জন্য Wildfire X ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি  8 মেগাপিক্সেল আর একটি 5 মেগাপিক্সেল সেন্সর। ফোনের পিছনে থাকছে ডুয়াল টোন এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে তাইওয়ানের কোম্পানিটি।

কানেক্টিভিটির জন্য HTC Wildfire X ফোনে থাকছে HTC Wildfire X ফোনে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 3,300 mAh ব্যাটারি আর 10W চার্জিং।

  • KEY SPECS
  • NEWS
  • Variants
Display 6.22-inch
Processor MediaTek Helio P22 (MT6762)
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3300mAh
OS Android 9 Pie
Resolution 720x1520 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »