বিক্রি শুরু হল Huawei P30 Lite: দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 এপ্রিল 2019 11:25 IST
হাইলাইট
  • Huawei P30 Lite কিনতে 19,990 টাকা খরচ হবে
  • P30 Lite এ থাকছে Kirin 710 চিপসেট, 6GB পর্যন্ত RAM
  • Amazon আর Chroma Store থেকে পাওয়া যাবে Huawei P30 Lite

Huawei P30 Lite এর দাম শুরু হচ্ছে 19,990 টাকা থেকে

বৃহস্পতিবার ভারতে বিক্রি শুরু হল Huawei P30 Lite। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। Huawei P30 Lite ফোনের প্রধান আকর্ষন এই ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে 32 মেগাপিক্সেল সেন্সার। ফোনের ভিতরে থাকছে Kirin 710 চিপসেট, 6.15 ইঞ্চি HD+ ডিসপ্লে আর 3,340 mAh ব্যাটারি।

4GB RAM আর 128GB স্টোরেজে Huawei P30 Lite কিনতে 19,990 টাকা খরচ হবে। 6GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 22.990 টাকা। Huawei P30 Pro এর মতোই Amazon আর Chroma Store থেকে পাওয়া যাবে Huawei P30 Lite।

Huawei P30 Lite স্পেসিফিকেশন

ডুয়াল সিম Huawei P30 Lite ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.0.1 স্কিন। ফোনের ভিতরে থাকবে 6.15 ইঞ্চি FHD+ ডিসপ্লে। P30 Lite এ থাকছে Kirin 710 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB স্টোরেজ। ভালো গেমিং এর জন্য P30 Lite এ থাকছে GPU Turbo 2.0।

Huawei P30 Lite ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 24 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। ফোনের সামনে থাকবে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Huawei P30 Lite ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n/ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB Type-C আর FM রেডিও। ফোনের ভিতরে থাকছে একটি 3,340 mAh ব্যাটারি। রয়েছে 10W ফাস্ট চার্জ সাপোর্ট। Huawei P30 Lite এর ওজন 159 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi Note 17 Pro সিরিজ ভারতে 15 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে, থাকবে 10,000mAh ব্যাটারি
  2. 8 সেপ্টেম্বরের নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন লাক্সারি Lincoln গাড়ি
  3. Vivo V80 পুজোর আগেই ভারতে আসছে, থাকবে অসাধারণ ক্যামেরা ও সিনেমাটিক ভিডিও রেকর্ডিং ফিচার
  4. Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
  5. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  6. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  7. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
  8. কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
  9. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  10. 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.