Huawei MatePad Pro Max মাত্র 4.77 মিমি পুরু হওয়ার ফলে সবচেয়ে পাতলা ফ্ল্যাগশিপ ট্যাবলেটের খেতাব পেয়েছে।
Photo Credit: Huawei
Huawei MatePad Pro Max measures 4.7 mm in thickness at its thinnest point
Huawei MatePad Pro Max গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। চীনা সংস্থা দাবি করছে, এটি বিশ্বের সবচেয়ে পাতলা ও হালকা ফ্ল্যাগশিপ ট্যাবলেট। ডিভাইসটি মাত্র 4.77 মিমি পুরু এবং ওজন 499 গ্রাম। এত স্লিম এবং লাইটওয়েট হওয়া সত্ত্বেও Huawei MatePad Pro Max বিশাল 10,400 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির সঙ্গে এসেছে। ট্যাবলেটের সামনে 13.2 ইঞ্চির OLED ডিসপ্লে আছে। এতে PC স্তরের প্রোডাক্টিভিটি টুলস আছে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে অনেক ইউজারের কাছে ল্যাপটপের বিকল্প হয়ে উঠতে পারে। চলুন Huawei-এর নতুন ট্যাবের খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
হুয়াওয়ে মেটপ্যাড প্রো ম্যাক্স ট্যাবের সামনে বড় 13.2 ইঞ্চির ফ্লেক্সিবল ওলেড পেপারম্যাট ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1,600 নিট পিক ব্রাইটনেস, ও 3K রেজোলিউশন (3,000 x 2,000 পিক্সেল) সাপোর্ট করে। এতে চোখের আরামের জন্য 1440 হার্টজ PWM ডিমিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ট্যাবে মাত্র 3.55 মিমি স্লিম বেজেল থাকার ফলে স্ক্রিন টু বডি রেশিও বেশ বলে মনে হয়।
স্মার্টফোন সংস্থাগুলি ট্যাবলেটে সাধারণত 8 থেকে সর্বোচ্চ 13 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে থাকে। কিন্তু Huawei MatePad Pro Max-এরর ব্যাক প্যানেলে অটোফোকাস ও f/1.8 অ্যাপারচারের সাথে একটি 50 মেগাপিক্সেল ট্রু-টু-কালার প্রাইমারি ক্যামেরা আছে। এটি 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে সিঙ্গেল 12 মেগাপিক্সেল (f/2.4) ক্যামেরা বর্তমান।
হুয়াওয়ের নয়া ট্যাবলেটে 10,400mAh ক্ষমতার ব্যাটারি দেওয়া হয়েছে। সংস্থার দাবি, এটি ফুল চার্জে 14.5 ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম। এতে 40W রিভাস চার্জিং ফিচার আছে। ডিভাইসের অভ্যন্তর ঠান্ডা রাখতে ডুয়াল-লেয়ার ভেপার চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার হয়েছে। দুর্দান্ত সাউন্ড এক্সপিরিয়েন্সের জন্য ট্যাবলেটে ছয়টি স্পিকার, কোয়াড ড্রাইভার বাস, ও চারটি মাইক্রোফোন বর্তমান।
ডিভাইসে কীবোর্ড অ্যাক্সেসরিজ ও স্টাইলাস সাপোর্ট রয়েছে, যা একে নোট নেওয়া এবং ক্রিয়েটিভ কাজের জন্য উপযোগী করে তোলে। কোম্পানির দাবি, এটি আগের MatePad Pro 2025-এর তুলনায় প্রায় 20 শতাংশ ভাল পারফরম্যান্স ও 30 শতাংশ উন্নত হিট ডিসিপেশন অফার করবে।
Huawei MatePad Pro Max-এর দাম 999.99 ইউরো থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1,28,369 টাকার সমান। বেস মডেলে 12 জিবি র্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। ট্যাবটির 12 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ অপশনও উপলব্ধ। এটি ব্লু ও স্পেস গ্রে রঙের বিকল্পে উপলব্ধ হবে। এটি ভারতে আসবে কিনা তা এখনো জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale