Huawei Pura 90 Ultra বিশ্বের প্রথম ফোন হতে পারে, যেখানে দুইটি 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।
Photo Credit: Huawei
Huawei Pura 80 Ultra (Pictured) Features a 50MP 1 Inch Camera Sensor
Huawei বরাবরই তাদের স্মার্টফোনে উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করার জন্য পরিচিত। গত বছর বিশ্বকে প্রথম কমার্শিয়াল ট্রাই-ফোল্ড ফোন উপহার দিয়েছিল তারা, যা তিনটি অংশে ভাঁজ করা যায়। তবে এবার সংস্থাটি যে চমক আনতে চলেছে তার সঙ্গে ফোনের কাঠামোগত কোনও সম্পর্ক নেই। রিপোর্ট বলছে, Huawei এমন একটি স্মার্টফোন বানাচ্ছে যার মধ্যে ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। বর্তমানে বেশ কিছু প্রিমিয়াম স্মার্টফোনে একটাই 200 মেগাপিক্সেল রেজোলিউশনের ক্যামেরা আছে। উদাহরণ হিসেবে সম্প্রতি লঞ্চ করা Vivo X300 সিরিজ ও Realme GT 8 সিরিজের কথা বলা যায়। কিন্তু Huawei Pura 90 Ultra বিশ্বের প্রথম ফোন হতে পারে, যার পিছনে দুইটি 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।
স্মার্টফোন দুনিয়ার গোপন খবর ফাঁস করার জন্য পরিচিত, টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ একটি ফোন লঞ্চের ইঙ্গিত দিয়েছে। বর্তমানে স্মার্টফোনটি পরীক্ষার পর্যায়ে আছে। পোস্টে কোনও ব্র্যান্ডের নাম উল্লেখ করা হয়নি। কিন্তু সেখানে যে ইমোজি দেওয়া রয়েছে, তা হুয়াওয়ে-কেই নির্দেশ করছে।
Huawei Pura 90 Ultra প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত ফোন হিসেবে বাজারে আসতে পারে। এটি মাল্টি-ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত থাকবে, যার মধ্যে প্রাইমারি ও টেলিস্কোপ ক্যামেরায় দু'টি 200 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হতে পারে। উল্লেখ্য, পূর্বসূরী Pura 80 Ultra গত জুনে 50 মেগাপিক্সেলের 1 ইঞ্চি ক্যামেরা সেন্সরের সঙ্গে লঞ্চ হয়েছিল। এটি চীনে এই বছরের অন্যতম পাওয়ারফুল ক্যামেরা ফ্ল্যাগশিপ ফোন হিসেবে পরিচিতি পেয়েছে।
আপকামিং ফোনটিতে ক্যামেরা ছাড়া আর কী কী বিশেষত্ব থাকতে পারে, তা প্রকাশ হয়নি। তবে চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আরেকজন টিপস্টার দাবি করেছেন, ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা সিস্টেম Pura 90 Ultra এবং Pura 90 Pro+ উভয় মডেলের উপর টেস্ট করা হচ্ছে। খবর সত্যি হলে, হুয়াওয়ে এমন এক রেকর্ড গড়বে যা স্যামসাং বা তাদের কোনও প্রতিদ্বন্দ্বী সংস্থা এখনও অর্জন করতে পারেনি।
প্রসঙ্গত, Huawei Nova Flip S অক্টোবরে লঞ্চ হয়েছে।এই ফ্লিপ ফোনের ভিতরে 6.94 ইঞ্চি ফোল্ডেবল OLED ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ফোনটির পিঠে একটি 2.54 ইঞ্চি সেকেন্ডারি AMOLED ডিসপ্লে আছে যার রেজোলিউশন 480 x 480 পিক্সেল। ফোনটি Kirin 8000 প্রসেসরে রান করে বলে শোনা যাচ্ছে।
ফটোগ্রাফির জন্য, Huawei Nova Flip S ফোনে f/1.9 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা বর্তমান। মেইন স্ক্রিনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এছাড়াও, এতে 66W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4,400mAh ব্যাটারি আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Huawei Mate XT 2 Launch Date Confirmed; Colourways, RAM and Storage Configurations Revealed
Apple Leadership Shakeup on Tim Cook's Last Day: Phil Schiller Steps Down, Eddy Cue Gets App Store Back