বিশ্বের প্রথম 20 জিবি র‍্যামের ফোন আনছে Huawei, স্পিডে ধারে কাছে কেউ আসবে না

Huawei Mate 80 সিরিজের স্মার্টফোন 20 জিবি র‍্যাম থাকার দাবি করা হয়েছে।

বিশ্বের প্রথম 20 জিবি র‍্যামের ফোন আনছে Huawei, স্পিডে ধারে কাছে কেউ আসবে না

Photo Credit: Huawei

Huwei Mate 80 Series could succeed the Mate 70 Series (Pictured)

হাইলাইট
  • Huawei Mate 80 সিরিজে 20 জিবি র‍্যাম থাকতে পারে
  • এই সিরিজে ইনবিল্ট কুলিং ফ্যানও থাকতে পারে
  • Huawei এর নতুন ফ্ল্যাগশিপ ফোন নভেম্বর মাসেই লঞ্চের সম্ভাবনা
বিজ্ঞাপন

সময়ের সাথে তাল মিলিয়ে উন্নত হচ্ছে স্মার্টফোন। আর মুঠোফোনের ক্ষমতা বাড়তেই বেশি র‍্যামের প্রয়োজন পড়ছে। র‍্যাম যত বেশি হয়, গেমিং বা মাল্টিটাস্কিং ততটাই দ্রুততার সঙ্গে করা যায়। তার উপর বর্তমানে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর বৈশিষ্ট্যগুলি চালাতে ফোন বেশি র‍্যাম খরচ করছে। মিড-রেঞ্জের ফোনে এখন 12 জিবি র‍্যাম স্ট্যান্ডার্ডে পরিণত হয়েছে। একটু প্রিমিয়াম স্মার্টফোন হলেই 16 জিবি পর্যন্ত র‍্যাম পাওয়া যাচ্ছে। তবে একটি রিপোর্ট থেকে জানা গেছে, প্রথমবার 20 জিবি ফিজিক্যাল র‍্যাম সহ স্মার্টফোন বাজারে আসতে চলেছে। Huawei Mate সিরিজের মডেলে এমন বিশাল র‍্যাম থাকার দাবি করা হয়েছে।

Huawei Mate 80 সিরিজের ফোনে 20 জিবি র‍্যাম থাকতে পারে

মেইনস্ট্রিম বা মূলধারার ফোনে 20 জিবি র‍্যাম এখনও দেখা যায়নি। তবে Huawei Mate 80 সিরিজ সেই সীমা পেরিয়ে নতুন বেঞ্চমার্ক সৃষ্টি করতে পারে। সংস্থাটি তাদের ফোনগুলোকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে বলেই মনে করা হচ্ছে। কারণ আগামী দিনে জেনারেটিভ AI, বড় গেম, ও অন-ডিভাইস প্রসেসিং-এর জন্য বেশি র‍্যামের দরকার হবে।

হুয়াওয়ে মেট 80 সিরিজে মোট তিনটি মডেল আসতে পারে: স্ট্যান্ডার্ড Mate 80, Mate 80 Pro, ও Mate 80 Pro Max। ফোনগুলি সংস্থার নতুন Kirin 9030 প্রসেসর দ্বারা চালিত হবে। প্রাথমিক ভাবে জল্পনা চলছে, এই সিরিজে ইনবিল্ট কুলিং ফ্যান থাকতে পারে। যার অর্থ ফোনের ভিতরে আস্ত একটি যান্ত্রিক ফ্যান উপস্থিত থাকবে। এটি দীর্ঘক্ষণ গেম খেলার সময় বেশি গরম হওয়া রোধ করতে সাহায্য করবে।

পুরো লাইনআপ জুড়ে 3D ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করতে পারে হুয়াওয়ে। খবর সত্যি হলে, এই প্রথম স্ট্যান্ডার্ড মডেলে প্রযুক্তিটি ব্যবহার করবে তারা। এছাড়াও, Mate 80 সিরিজে নতুন রেড ম্যাপল কালারের ক্যামেরা মডিউল দেখা যেতে পারে। সিরিজটি নভেম্বর 25 চীনে লঞ্চ হওয়ার কথা শোনা যাচ্ছে। যদিও সংস্থা এই বিষয়ে এখনও কিছু ঘোষণা করেনি।

প্রসঙ্গত, Huawei এমন একটি স্মার্টফোন বানাচ্ছে যার মধ্যে ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে বলে জল্পনা চলছে। বর্তমানে বেশ কিছু ফ্ল্যাগশিপ ফোনে একটাই 200 মেগাপিক্সেল ক্যামেরা আছে। যেমন, Vivo X300 সিরিজ, Oppo Find X8 Pro, ও Realme GT 8 Pro-এর কথা বলা যায়। কিন্তু Huawei Pura 90 Ultra বিশ্বের প্রথম ফোন হতে পারে, যার পিছনে দুইটি 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। প্রাইমারি ও টেলিস্কোপ ক্যামেরায় দু'টি 200 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »