লঞ্চ হল Huawei Y6 Prime (2019), দেখে নিন স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 মার্চ 2019 15:06 IST
হাইলাইট
  • লঞ্চ হল Huawei Y6 Prime (2019)
  • ফোনের ভিতরে থাকছে MediaTek Helio A22 চিপসেট
  • থাকছে একটি 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা

Huawei Y6 Prime (2019) ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে

লঞ্চ হল Huawei Y6 Prime (2019)। বৃহস্পতিবার পাকিস্তানে এই ফোন লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। Huawei Y6 Prime (2019) ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.0 স্কিন। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio A22 চিপসেট আর 3,020 mAh ব্যাটারি। কম আলোতে উজ্জ্বল ছবি তুলতে Y6 Prime (2019) ফোনে সেলফি ক্যামেরার সাথে থাকছে ফ্ল্যাশ।

ইতিমধ্যেই পাকিস্তানে Huawei Y6 Prime (2019) বিক্রি শুরু হয়েছে। পাকিস্তানে Y6 Prime (2019) এর দাম 21,499 পাকিস্তানি রুপি (প্রায় 10,600 টাকা)।

Advertisement

Huawei Y6 Prime (2019) স্পেসিফিকেশন

ডুয়াল সিম Huawei Y6 Prime (2019) ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.0 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.09 ইঞ্চি HD+ (720x1520 পিক্সেল) ফুল ভিউ ডিউ ড্রপ ডিসপ্লে প্যানেল। ফোনের ভেতরে থাকছে MediaTek Helio A22 চিপসেট, 2GB RAM আর 32GB স্টোরেজ। তবে এই ফোনে কি প্রসেসর ব্যবহার হয়েছে তা জানা যায়নি।

ছবি তোলার জন্য Y6 (2019) ফোনে থাকছে একটি 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। এই ক্যামেরা ব্যবহার করেই ফোনের ফেস আনলক ফিচার কাজ করবে। সেলফি ক্যামেরা সাথেই থাকবে একটি ফ্ল্যাশ।

কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, GPS, Glonass, BDS, Bluetooth, Micro USB, Wi-Fi Direct আর Wi-Fi Hot Spot। Y6 (2019) ফোনের ভিতরে একটি 3,020mAh ব্যাটারি ব্যবহার করেছে Huawei। এই ফোনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট পাওয়ার ম্যানেজমেন্ট টেকনোলজি ভালো ব্যাটারি ব্যাকআপ দেবে।

 
KEY SPECS
Display 6.09-inch
Processor MediaTek Helio A22
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel
RAM 2GB
Storage 32GB
Battery Capacity 3020mAh
OS Android 9
Resolution 720x1560 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  2. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  3. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  4. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  5. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  6. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  7. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  8. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  9. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  10. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.