নয় হাজারের কম দামে কোয়াড ক্যামেরা, বাজেট সেগমেন্টে ঝড় তুলতে হাজির Infinix S5

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 15 অক্টোবর 2019 16:49 IST
হাইলাইট
  • Infinix S5 এর ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি
  • লঞ্চের সময় এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে
  • সেলফি তোলার জন্য ব্যবহার হয়েছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা

21 অক্টোবর দুপুর 12 টায় Flipkart থেকে পাওয়া যাবে Infinix S5

মঙ্গলবার ভারতে লঞ্চ হল নতুন Infinix S5। নয় হাজার টাকার কম দামে এই ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। সেলফি তোলার জন্য ব্যবহার হয়েছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা। Infinix S5 এর ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। লঞ্চের সময় এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে।

64MP ক্যামেরা, শক্তিশালী চিপসেট আর দুর্দান্ত ডিসপ্লে সহ লঞ্চ হল Realme X2 Pro

Advertisement

Infinix S5 এর দাম

Infinix S5 এর দাম 8,999 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। দুটি রঙে নতুন ফোন বিক্রি করবে Infinix। 21 অক্টোবর দুপুর 12 টায় Flipkart থেকে নতুন বাজেট স্মার্টফোনটি বিক্রি শুরু হবে।

OnePlus এর থেকেও কম দামে বাজারে আসছে নতুন iPhone

Infinix S5 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Infinix S5 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির XOS 5.5 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.6 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।

Advertisement

Infinix S5 ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে

Infinix S5 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকবে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, 5 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Infinix S5 ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

Infinix S5 ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এই ফোনে এক চার্জে 18.8 ঘণ্টা 4G টকটাইম আর 32 ঘণ্টা মিউজিক প্লে ব্যাক পাওয়া যাবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Modern-looking design
  • Light and well-built
  • Dedicated microSD slot
  • Decent battery life
  • Bad
  • No ambient light sensor
  • Spammy UI
  • Weak rear cameras
  • Average display quality
 
KEY SPECS
Display 6.60-inch
Processor MediaTek Helio P22
Front Camera 32-megapixel
Rear Camera 16-megapixel + 5-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 720x1600 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. এক নয়, দুই নয়, তিনটে 200MP ক্যামেরা, বিশ্বরেকর্ড গড়তে চলেছে Oppo
  2. 10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ
  3. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  4. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  5. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  6. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  7. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  8. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  9. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  10. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.