পপ-আপ সেলফি ক্যামেরা সহ চলতি সপ্তাহে আসছে Infinix S5 Pro

6 মার্চ ভারতে লঞ্চ হবে Infinix S5 Pro। ইতিমধ্যেই নতুন ফোনের একাধিক স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছে হংকংয়ের কোম্পানিটি।

পপ-আপ সেলফি ক্যামেরা সহ চলতি সপ্তাহে আসছে Infinix S5 Pro

Dlipkartt থেকে পাওয়া যাবে Infinix S5 Pro

হাইলাইট
  • চলতি সপ্তাহে ভারতে আসছে Infinix S5 Pro
  • পপ-আপ সেলফি ক্যামেরা থাকবে
  • থাকছে 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
বিজ্ঞাপন

6 মার্চ ভারতে লঞ্চ হবে Infinix S5 Pro। ইতিমধ্যেই নতুন ফোনের একাধিক স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছে হংকংয়ের কোম্পানিটি। এই ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা থাকবে। অন্য এক রিপোর্ট থেকে জানা গিয়েছে 10,000 টাকার কম দামে ভারতে লঞ্চ হতে পারে Infinix S5 Pro।

টুইটারে এক ভিডিও টিজারে Infinix জানিয়েছে 6 মার্চ লঞ্চ হবে S5 Pro। এই ফোনে 16 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা থাকবে। এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। Flipkart থেকে ভারতে এই ফোন কেনা যাবে। ফোনের পিছনে তিনটি ক্যামেরার সঙ্গেই একটি এলইডি ফ্ল্যাশ থাকছে। এছাড়াও ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

IANS এ প্রকাশিত পৃথক রিপোর্টে এই ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এসেছে। Infinix S5 Pro -তে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে। Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Infinix OS XOS 6.0 স্কিন চলবে। 2020 সালে এটাই ভারতে কোম্পানির প্রথম স্মার্টফোন লঞ্চ।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

2019 সালে ভারতে স্মার্টফোন বাজারে সাফল্যের মুখ দেখেছে Infinix। কোম্পানির জনপ্রিয় Hot সিরিজের ফোনগুলি দ্রুত গ্রাহকের মন জয় করেছিল। কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া' উদ্যোগে যোগ দিয়ে নয়ডার কারখানা থেকে স্মার্টফোন তৈরি করে Infinix। ভারতে Flipkart থেকেই Infinix স্মার্টফোন কেনা যায়।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »