ভারত সহ বিশ্বব্যাপী বাজারে রোল আউট করা হলো অ্যাপেল ফোনগুলোর জন্য নতুন আপডেট - iOS 18

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 18 সেপ্টেম্বর 2024 11:02 IST
হাইলাইট
  • আইফোনের জন্য iOS 18 আপডেটটি এখন বিশ্বব্যাপী ডাউনলোডের জন্য উপলব্ধ
  • এটি আরও ভালো কাস্টোমাইজেশন এবং নিয়ন্ত্রণ কেন্দ্র বৈশিষ্ট্য সহ উপলব্ধ হবে
  • নতুন আপডেটটি iPhone XR -এ এবং পরবর্তী iPhone মডেলগুলিতে ডাউনলোড করা যাব

Apple first showcased its latest OS updates, including iOS 18 at WWDC 2024 in June

বিগত সোমবার ভারত সহ বিশ্বজুড়ে Apple কোম্পানী iOS 18 রোল আউট করেছে। iphone এর এই নতুন আপডেটটি সর্বপ্রথম 2024এর জুনমাসে ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স (WWDC) তে প্রদর্শিত হয়েছিল। এবং পরবর্তী সপ্তাহগুলোতে বিভিন্ন ডেভেলপার এবং পাবলিক বেটা আপডেট প্রকাশ করা হয়েছিল। বর্তমানে এটি ভারতে আইফোন ব্যবহারকারীদের জন্য ডাউনলোড করার জন্য উপলব্ধ আছে। এবং এটি বিভিন্ন সিস্টেম ব্যাপী উন্নতিকরণ, হোম এবং লক স্ক্রীনগুলিকে কাস্টমাইজ করার নতুন উপায়, অ্যাপগুলির পুনর্গঠন করা, এবং আরও অনেক কিছু উন্নীতকরণ প্রক্রিয়ার সাথে আসতে চলেছে। আগামী মাস থেকে অ্যাপেল আইফোন মডেলগুলি কোম্পানীর কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) স্যুট - Apple Intelligence- এর সমর্থনে উন্মোচন হবে।

কীভাবে iOS আপডেট ডাউনলোড করতে হবে!

রিপোর্ট অনুযায়ী অ্যাপেল কোম্পানীর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, এখন ভারত সহ বিশ্বব্যাপী বাজারে অ্যাপলের নতুন আপডেট iOS 18 উপলব্ধ আছে। নিম্নলিখিত পদক্ষেপ অনুসরন করে এটিকে ডাউনলোড করা যাবে-

  1. iphone এর সেটিং খুলতে হবে।
  2. সফটওয়্যারের আপডেটটি খুজতে জেনারেল ট্যাবটিতে খুজতে হবে
  3.  তখন আইফোনটি স্বয়ং কোনো আপডেট থাকলে নিজে থেকেই খোঁজ করবে এবং তারপর ডাউনলোড এবং ইনস্টল এ যেতে হবে এবং শর্তাবলী পড়ুন তাদের সাথে সম্মতি দিন।
  4. তারপরে iOS 18 আপডেটটি আইফোনে ডাউনলোড এবং ইনস্টল হবে।

iOS 18 আপডেটের জন্য যোগ্য ডিভাইস:

অ্যাপেলের মতে যে সমস্ত মডেলগুলো iOS 18 ডেভেলপার এবং পাবলিক বিটার আপডেট পেয়েছে তারা iOS 18 এর পাবলিক রিলিজের জন্য যোগ্য। এর মধ্যে নতুন iPhone 15 pro Max এবং পুরানো মডেল যেমন iPhone XR আছে।

আগামী 20 সেপ্টেম্বর থেকে iPhone 16 সিরিজের ফোনগুলোর সেল শুরু হবে, যেগুলি প্রথম থেকেই নতুন iOS 18 সমর্থিত হতে চলেছে। সম্পূর্ণ ডিভাইসের নাম নিচে রইলো:-

● iPhone 16 সিরিজ
● iphone 15 সিরিজ
● iphone 14 সিরিজ
● iphone SE ( 2022)
● iphone 13 সিরিজ
● iphone 12 সিরিজ
● iphone 11 সিরিজ
● iphone XS Max
● iphone XS
● iphone XR
● iphone SE ( 2020)

iOS আপডেট এর সাথে কি Apple Inteligencee যুক্ত করা হয়েছে!

বর্তমানে iOS 18 আপডেটটি ডাউনলোড করার জন্য উপলব্ধ আছে কিন্তু আপাতত এটিতে Apple Inteligencee বৈশিষ্ট্যটি যুক্ত করা হয়নি। কোম্পানী তাদের WWDC 2024 এর অনুষ্ঠানের মাধ্যমে নতুন iphone 16 এর পাশাপাশি তাদের AI স্যুটএর ব্যাপকভাবে বিজ্ঞাপন দিয়েছে। যাইহোক বিভিন্ন বৈশিষ্ট্য যেমন - লেখার টুল, অবজেক্ট রিমুভাল টুল, ওয়েব পেজের সারসংক্ষেপে মত বৈশিষ্ট্যগুলি পরের মাসের iOS আপডেটের মাধ্যমে উপলব্ধ হবে।
অন্যদিকে বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার, যেমন- নতুন উদ্ভাবন AI সমর্থিত ইমেজ প্লেগ্রাউন্ড বৈশিষ্ট্যটি ব্যাবহারকারীদের কাছে পরের বছর উপলব্ধ হবে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: iOS 18, iPhone, iOS
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo T5x 5G ফিউশন রেড লঞ্চ হল দেশে, 32MP ফ্রন্ট ক্যামেরা, 7200mAh ব্যাটারি, টার্বো প্রসেসর-সহ নজরকাড়া ফিচার্স
  2. Flipkart Freedom Sale শুরু হচ্ছে এই তারিখে, স্মার্টফোন-ল্যাপটপে বড় ছাড়, SBI কার্ডে অতিরিক্ত ডিসকাউন্ট
  3. ভারতে Redmi Note 17 5G লঞ্চের দিন অবশেষে ঘোষণা, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লের সঙ্গে আসছে
  4. Redmi K100 সিরিজ এই মাসে উন্মোচিত হচ্ছে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  5. স্মার্টফোন, ল্যাপটপ-সহ বিভিন্ন প্রোডাক্টে বড় ছাড় নিয়ে শুরু হচ্ছে Amazon Great Freedom Sale
  6. Vi মাত্র 200 টাকায় আনলিমিটেড 5G প্ল্যান চালু করল, সঙ্গে 20টি OTT ও 200+ লাইভ টিভি চ্যানেল
  7. iQOO Z11 আগস্টে ভারতে লঞ্চ হবে, 9,025mAh ব্যাটারি ও 3D কার্ভড স্ক্রিন থাকতে পারে
  8. Poco M8 Power আগস্ট 4 ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লে কনফার্মড
  9. Vivo T5e লঞ্চ হল 15,000 টাকার কমে, এক চার্জে 18 ঘন্টা ভিডিও চলার দাবি
  10. Oppo-এর প্রথম 10,000mAh ব্যাটারির ফোন আসছে, প্রকাশ্যে A7 Pro Max-র ফার্স্ট লুক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.