iPhone 18 retains a design similar to the iPhone 17
Photo Credit: Apple
Apple-এর সেপ্টেম্বর লঞ্চ ইভেন্টে iPhone 18 Pro, iPhone 18 Pro Max, ও iPhone Duo আত্মপ্রকাশ করেছিল। বিগত কয়েক সপ্তাহ ধরেই শোনা যাচ্ছে যে, iPhone 18 এবং iPhone 18 Air বা Air 2 লঞ্চ হবে 2027 সালের শুরুতেই। এখন দুই স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন প্রকাশ করে ডামি ইউনিটের ছবি অনলাইনে ফাঁস হয়েছে। ছবিতে স্ট্যান্ডার্ড iPhone 18 মডেলের ডিজাইন অনেকটাই iPhone 17-এর মতো বলে মনে হচ্ছে। অন্য দিকে, iPhone Air 2-এর পিছনের অংশে একজোড়া ক্যামেরা দেখা গিয়েছে। প্রসঙ্গত, অ্যাপলের আল্ট্রা-স্লিম iPhone Air-এ সিঙ্গেল রিয়ার ক্যামেরা আছে।
টিপস্টার সনি ডিকসন এক্সের একটি পোস্টে ছবিগুলি ফাঁস করেছেন। iPhone 18-এর ডামি ইউনিটের পিছনে উল্লম্ব পিল-আকৃতির ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। সেখানে iPhone 17-এর স্টাইলে দুটি ক্যামেরা বসানো হয়েছে। iPhone Air 2-এর ডামি ইউনিটে অনুভূমিক পিল-আকৃতির ডুয়াল ক্যামেরা দেখা গিয়েছে। অতিরিক্ত ক্যামেরায় আল্ট্রাওয়াইড সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।
First look at the iPhone 18 Air and iPhone 18 dummy units. The biggest change is the iPhone 18 Air, which now features two rear cameras instead of one, while the standard iPhone 18 retains a design similar to the iPhone 17. https://t.co/MdOVuwPlm3
— Sonny Dickson (@SonnyDickson) November 20, 2026ফ্রন্ট ডিজাইনের কথা বললে, iPhone 18 ডামি মডেলে পিল-আকৃতির কাটআউটের ডান দিকে FaceTime ক্যামেরা রাখা হয়েছে। তবে iPhone Air 2-এর ডামি ইউনিটের ছবিতে TrueDepth ক্যামেরা সিস্টেমের বাম দিকে FaceTime ক্যামেরা দেখা যাচ্ছে। ফাঁস হওয়া ছবিতে ফোনটির নাম iPhone 18 Air বলা হয়েছে। যদিও আগে প্রকাশিত বিভিন্ন রিপোর্টে স্মার্টফোনটিকে iPhone Air 2 নামে উল্লেখ করা হয়েছে।
মার্কিন টেক জায়ান্টটি শেষ পর্যন্ত কোন নাম ব্যবহার করবে, তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, সাপ্লাই চেন থেকে ফাঁস হওয়া ফোনের মাপ ও ডিজাইনের তথ্যের ভিত্তিতে ডামি মডেল বানানো হয়। এগুলি থেকে স্মার্টফোনের ক্যামেরার বিন্যাস, বাটনের অবস্থান, এবং সামগ্রিক আকার-আকৃতি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়।
ফার্স্ট জেনারেশন iPhone Air একটি 48 মেগাপিক্সেল Fusion ক্যামেরা দিয়ে সজ্জিত। হ্যান্ডসেটের আপগ্রেড ভার্সনে একটি এক্সট্রা 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা যুক্ত হতে পারে। এতে A20 Pro চিপ, সামান্য ছোট ডাইনামিক আইল্যান্ড, C2 মডেম ও N2 ওয়্যারলেস নেটওয়ার্কিং চিপ ব্যবহার হতে পারে। তবে ফোনটিতে আগের মতোই 6.5 ইঞ্চি ডিসপ্লে এবং 12 জিবি র্যাম বজায় রাখা হতে পারে।
এছাড়াও, পাতলা আইফোনে আরও বড় ব্যাটারি, কম ওজন, এবং ভেপার চেম্বার কুলিং সিস্টেম মিলতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। রিপোর্ট অনুসারে, iPhone 18 কম্প্যাক্ট 6.3 ইঞ্চি ওলেড ডিসপ্লে দিয়ে সজ্জিত থাকবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। ফোনটি A20 প্রসেসরে রান করবে, যা 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.