এবার আসছে iPhone 9! নতুন কী কী থাকছে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 9 ডিসেম্বর 2019 14:26 IST
হাইলাইট
  • 2020 সালের জানুয়ারি মাসে এই ফোন উৎপাদন শুরু হবে
  • এই ফোনে 4.7 ইঞ্চি ডিসপ্লে থাকবে
  • থাকবে লেটেস্ট A13 বায়োনিক চিপ আর 3GB RAM

iPhone SE 2 ফোনে iPhone 8 এর ডিজাইন ব্যবহার হবে

সম্প্রতি iPhone SE 2 লঞ্চের খবর ঘিরে টেক দুনিয়ায় উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আগামী বছর মার্চ মাসে বাজেট সেগমেন্টের নতুন এই স্মার্টফোন লঞ্চ হতে পারে। এই ফোনে থাকবে iPhone 8 এর মতো ডিজাইন। ফোনের ভিতরে থাকবে A13 বায়োনিক চিপ। 4.7 ইঞ্চি ডিসপ্লের এই ফোনে থাকবে 3GB RAM। 399 মার্কিন ডলার দামে লঞ্চ হতে পারে নতুন এই ফোন। তবে iPhone SE 2 এর পরিবর্তে iPhone 9 নামে নতুন ফোন লঞ্চ করতে পারে কুপার্টিনোর কোম্পানিটি।

সম্প্রতি এক রিপোর্টে অ্যাপেল বিশ্লেষক মিং-চ কুও জানিয়েছিলেন 2020 সালের জানুয়ারি মাসে iPhone SE 2 উৎপাদন শুরু হবে। এই ফোনে iPhone 11 ফোনের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার হবে।

iPhone SE 2 থেকে বাদ যাবে থ্রি ডি টাচ। iPhone 11 সিরিজের ফোন থেকেও এই প্রযুক্তি বাদ দিয়েছিল কোম্পানি। iPhone 11 সিরিজে ফেস আইডি ব্যবহার হলেও iPhone SE 2 ফোনে থাকতে চলেছে পুরনো টাচ আইডি।

সিলভার, স্পেস গ্রে ও রেড, এই তিন রঙে পাওয়া যাবে নতুন বাজেট iPhone।

এছাড়াও সম্প্রতি কুও জানিয়েছেন 2020 সালে একটি iPad Pro আর একটি MacBook লঞ্চ করবে Apple।

Advertisement

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Modern processor
  • Slim, light, easy to use
  • Good daylight camera performance
  • Regular iOS updates likely for many years
  • Bad
  • Dated looks and small screen
  • Single rear camera
  • Average battery life
  • Expensive
 
KEY SPECS
Display 4.70-inch
Front Camera 7-megapixel
Rear Camera 12-megapixel
Storage 64GB
OS iOS 13
Resolution 750x1334 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: iPhone SE 2, iPhone 9, Macotakara, Apple
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.