মধ্যবিত্তের সাধ্যের মধ্যে আসছে নতুন iPhone, কবে লঞ্চ হবে?

iPhone SE 2 ফোনে A13 Bionic চিপ থাকছে। এই ফোনে থাকছে 3GB LDDR4X RAM। 64GB আর 128GB স্টোরেজে পাওয়া যাবে iPhone SE 2।

মধ্যবিত্তের সাধ্যের মধ্যে আসছে নতুন iPhone, কবে লঞ্চ হবে?

iPhone SE 2 ফোনে A13 Bionic চিপ থাকছে

হাইলাইট
  • iPhone SE 2 ফোনে টাচ আইডি থাকবে
  • 399 মার্কিন ডলারে লঞ্চ হবে iPhone SE 2
  • জানুয়ারি মাসে শুরু হবে উৎপাদন
বিজ্ঞাপন

2020 সালের মার্চ মাসে লঞ্চ হবে iPhone SE 2। মধ্যবিত্ত গ্রাহকের কথা মাথায় রেখে তুলনামূলক কম দামে এই ফোন লঞ্চ করবে Apple। মার্চ মাসে লঞ্চ হলেও জানুয়ারি মাস থেকেই iPhone SE 2 উৎপাদন শুরু করবে Apple। সম্প্রতি Apple বিশ্লেষক মিং-চি কুও এই তথ্য প্রকাশ করেছেন।

কুও জানিয়েছেন iPhone 8 এর মতো দেখতে হবে iPhone SE 2। বিশ্বব্যাপী যে সব গ্রাহক এখনও iPhone 6 আর iPhone 6S এর মতো পুরনো iPhone মডেল ব্যবহার করছেন মূলত সেই গ্রাহকদের কথা মাথায় রেখেই ডিজাইন হচ্ছে নতুন iPhone SE 2।

সম্প্রতি কুও জানিয়েছিলেন iPhone SE 2 ফোনে A13 Bionic চিপ থাকছে। এই ফোনে থাকছে 3GB LDDR4X RAM। 64GB আর 128GB স্টোরেজে পাওয়া যাবে iPhone SE 2। স্পেস গ্রে, সিলভার আর রেড কালারে পাওয়া যাবে এই ফোন।

কুও জানিয়েছিলেন 399 মার্কিন ডলারে লঞ্চ হবে iPhone SE 2। কয়েক বছর আগে একই দামে লঞ্চ হয়েছিল iPhone SE। তিনি বলেন যে সব গ্রাহক এখনও iPhone 6 অথবা iPhone 6S ব্যবহার করছেন মূলত সেই গ্রাহকদের কথা মাথায় রেখে এই ফোন বাজারে আনছে Apple। iPhone SE 2 ফোনে এজ-টু-এজ ডিসপ্লে থাকবে না। বদলে iPhone 8 এর মতো ডিজাইন ব্যবহার হবে।

এছাড়াও তিনি জানিয়েছেন iPhone SE 2 ফোনে একটি 4.7 ইঞ্চি LCD ডিসপ্লে ব্যবহার হবে। সম্প্রতি সব iPhone থেকে টাচ আইডি আর হোম বাটন বাদ গিয়েছিল। তবে iPhone SE 2 তে টাচ আইডি আর হোম বাটন ফিরে আসছে। লঞ্চের সময় এই ফোনে iOS 13 অপারেটিং সিস্টেম চলবে। 2020 সালের মার্চ মাসের আগে লঞ্চ হবে iPhone SE 2।

2020 সালে বিশ্বব্যাপী 3-4 কোটি iPhone SE 2 বিক্রির লক্ষ্যমাত্রা রেখেছে Apple।

আরও পড়ুন:

কেমন হবে পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন? জানিয়ে দিল Samsung

কার্ভড ডিসপ্লে নিয়ে আসছে Mi CC9 Pro, ক্যামেরায় থাকছে চমক

Redmi Note 8 Pro বনাম Realme XT! কোনটা কিনবেন?

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »