iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 9 সেপ্টেম্বর 2026 23:25 IST
হাইলাইট
  • iPhone Duo ওয়াইড ফোল্ডেবল ডিজাইনের সঙ্গে এসেছে
  • Apple-এর প্রথম ফোল্ডেবল ফোন নতুন A20 Pro প্রসেসর দ্বারা চালিত
  • iPhone Duo মডেলে 48 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ আছে

iPhone Duo has a 7.6-inch Super Retina XDR foldable display

Photo Credit: Apple

iPhone Duo বুধবার Apple-এর "সারপ্রাইজ ও শাইন" অনুষ্ঠানে আত্মপ্রকাশ করল। এটি মার্কিন টেক জায়ান্টটির প্রথম ফোল্ডেবল স্মার্টফোন। ফোনটিতে ওয়াইড ফোল্ডেবল ডিজাইন রয়েছে। সাধারণ ফোল্ডিং ফোন ভাঁজ করা অবস্থায় লম্বা ও সরু থাকে। কিন্তু iPhone Duo বন্ধ অবস্থায় খাটো ও চওড়া। দেখতে নোটবুক বা পাসপোর্টের মতো। সম্প্রতি এমন ডিজাইন Samsung Galaxy Z Fold 8 ও Xiaomi 18 Fold মডেলেও দেখা গিয়েছে। অ্যাপলের প্রথম ভাঁজ করা আইফোনে A20 Pro প্রসেসর, 48 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, MagSafe ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, এবং উন্নত কানেক্টিভিটির জন্য C2 মোডেম আছে।

iPhone Duo দাম

iPhone Duo ভারতে 2,99,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 256 জিবি স্টোরেজ আছে। ফোনের 512 জিবি, 1 টিবি, ও 2 টিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 3,24,999 টাকা, 3,74,999 টাকা, ও 4,49,900 টাকা। ডিভাইসটি নাইট স্কাই ও স্টার হোয়াইট রঙে কেনা যাবে। ফোনের প্রি অর্ডার অক্টোবর 16 থেকে শুরু হবে ও বিক্রি চালু হবে অক্টোবর 23 থেকে।

iPhone Duo ফিচার্স ও স্পেসিফিকেশন 

আইফোন ডুও আনুভূমিকভাবে ভাঁজ হওয়া হিঞ্জ পেয়েছে। এই হিঞ্জ বা কব্জার সঙ্গে ফোন খুললে 7.6 ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলেড ফোল্ডেবল ডিসপ্লে পাওয়া যাবে। ইন্টার্নাল স্ক্রিনে 120 হার্টজ পর্যন্ত ডাইনামিক রিফ্রেশ রেট আছে। ফোনটি খোলা অবস্থায় ট্যাবলেটের মতো দেখতে লাগবে। ভাঁজ করা অবস্থায় সাধারণ স্মার্টফোনের মতো ব্যবহারের জন্য বাইরে 5.4 ইঞ্চির কভার ডিসপ্লে আছে। এটিও সুপার রেটিনা এক্সডিআর ওলেড প্যানেল। 

এই ফোনে টাইটেনিয়াম ফ্রেম ব্যবহার করেছে অ্যাপল। উভয় ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও একই রাখা হয়েছে। তাই ডিভাইস ভাঁজ করা বা খোলার সময় স্ক্রিনে চলা কনটেন্ট মসৃণভাবে পরিবর্তিত হবে। দুটি স্ক্রিনেই ProMotion প্রযুক্তি, অলওয়েজ-অন ডিসপ্লে ফিচার, এবং 3,000 নিট পিক ব্রাইটনেস আছে।

iPhone Duo-এর পিছনে সেন্সর-শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 48 মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল মেইন ক্যামেরা ও 48 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা আছে। এতে iPhone 18 Pro সিরিজের মতো ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি নেই। তবে ডিভাইসটি 120fps-এ ডলবি ভিশনে 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Advertisement

ফোল্ডেবল ফোনটির কভার ডিসপ্লের উপর একটি 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। আর ভিতরের ভাঁজযোগ্য স্ক্রিনে একটি আন্ডার-ডিসপ্লে ফেসটাইম ক্যামেরা বর্তমান। iPhone 18 Pro সিরিজের A20 Pro প্রসেসরই iPhone Duo মডেলে দেওয়া হয়েছে। এই 2 ন্যানোমিটার চিপ ছয় কোরের সিপিইউ, সাত কোরের জিপিইউ, ও দুটি ষোলো কোরের নিউরাল ইঞ্জিন নিয়ে গঠিত। 

Apple-এর দাবি, এটি গত বছরের iPhone 17 Pro সিরিজের A19 Pro চিপের তুলনায় 40 শতাংশ দ্রুত জিপিইউ পারফরম্যান্স অফার করবে। সিপিইউ পারফরম্যান্সেও 20 শতাংশ উন্নতি এসেছে।

অ্যাপল জানিয়েছে, iPhone Duo-র ভিতরের ডিসপ্লে ব্যবহার করে ভিডিও দেখলে সর্বোচ্চ 31 ঘন্টা ও বাইরের ডিসপ্লে ব্যবহার করলে 44 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক করা যাবে। দুই ডিসপ্লে মিলিয়ে মোট 22 ঘন্টা প্লেব্যাক সম্ভব হবে। ফোনটি 20 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হয়ে যাবে।

Advertisement

Apple ফোল্ডেবল ডিসপ্লের কথা মাথায় রেখে iOS 27 সফটওয়্যারকে অপ্টিমাইজ করেছে। ব্যবহারকারীরা স্প্লিট ভিউয়ের মাধ্যমে দুটি অ্যাপ পাশাপাশি চালাতে পারবে। Apple Intelligence ও Siri AI-এর মাধ্যমে বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। ডিভাইসটির হাত ধরে প্রায় এক দশক পর আইফোনে টাচ আইডি ফিরেছে। এটি পাওয়ার বাটনের সঙ্গে যুক্ত করা হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  2. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  3. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  4. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  5. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  6. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  7. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  9. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  10. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.