Apple-এর ওয়েবসাইটে iPhone Duo-র সব স্টোরেজ ভ্যারিয়েন্টের ডেলিভারির সময় জানুয়ারির শেষের দিকে দেখাচ্ছে।
Photo Credit: Apple
Apple’s website now shows late January delivery dates for iPhone Duo
শুধু Apple নামটাই যথেষ্ট। গতকাল বিশ্বজুড়ে মার্কিন সংস্থার প্রথম ফোল্ডেবল iPhone Duo-র প্রি-অর্ডার শুরু হয়েছে। অক্টোবর 23 থেকে চালু হবে ডেলিভারি। কিন্তু বিশাল চাহিদার কারণে স্টক কমে আসায় এই ফোনের ডেলিভারির সম্ভাব্য তারিখ পিছিয়ে সামনের বছর জানুয়ারি দেখাচ্ছে। শুনলে অবাক হবেন, অগ্রিম অর্ডার শুরুর এক ঘন্টার মধ্যে ডেলিভারি ডেট 2027 সালে চলে গিয়েছে। বর্তমানে Apple-এর অফিশিয়াল ওয়েবসাইটে iPhone Duo মডেলের সমস্ত স্টোরেজ কনফিগারেশনের ক্ষেত্রে জানুয়ারির শেষের দিকে ডেলিভারির সময় দেখা যাচ্ছে। তবে হাতে পেতে দেরি হলেও এখনও ডিভাইসটি প্রি-অর্ডার করা যাচ্ছে।
Apple তাদের প্রথম ফোল্ডিং ফোনের বিপুল চাহিদার কথা স্বীকার করেছে। তারা ব্লুমবার্গের মার্ক গুরম্যানকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, "iPhone Duo-র চাহিদা অভাবনীয়। এই যুগান্তকারী পণ্য যত দ্রুত সম্ভব গ্রাহকদের হাতে পৌঁছে দিতে জোরকদমে কাজ করছি আমরা।"
Apple আগামী সপ্তাহ থেকে তাদের স্টোরে আইফোন ডুও বিক্রি করবে। যাঁরা সরাসরি দোকানে গিয়ে হাতে নিয়ে ফোন কিনতে পছন্দ করেন, তাঁদের জন্য নতুন আইফোনের বেশ কিছু স্টক মজুত করা থাকে। ফলে অনলাইনে করা অর্ডারের ক্ষেত্রে ডেলিভারির জন্য বেশি দিন অপেক্ষা করতে হলেও, ফোল্ডেবল ফোনটি Apple স্টোর থেকে তুলনামূলক দ্রুত কেনা যাবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, iPhone Duo ভারতে 2,99,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 256 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। এই ফোনের 512 জিবি, 1 টিবি, এবং 2 টিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে 3,24,999 টাকা, 3,74,999 টাকা, ও 4,49,900 টাকা। ডিভাইসটি নাইট স্কাই ও স্টার হোয়াইট রঙে কেনা যাবে।
iPhone Duo স্মার্টফোনে ওয়াইড ফোল্ডেবল ডিজাইন রয়েছে। সাধারণ ফোল্ডিং ফোন ভাঁজ করা অবস্থায় লম্বা ও সরু থাকে। কিন্তু iPhone Duo বন্ধ অবস্থায় খাটো ও চওড়া। এটি দেখতে অনেকটা নোটবুক বা পাসপোর্টের মতো। ডিভাইসে 7.6 ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলেড ফোল্ডেবল ডিসপ্লে পাওয়া যাবে।
অন্য দিকে, ভাঁজ করা অবস্থায় সাধারণ স্মার্টফোনের মতো ব্যবহারের জন্য বাইরে 5.4 ইঞ্চির কভার ডিসপ্লে আছে। ফোনটি A20 Pro প্রসেসরে রান করে। এই 2 ন্যানোমিটার চিপসেট 6 কোরের CPU, 7 কোরের GPU, এবং দুটি 16 কোরের নিউরাল ইঞ্জিন নিয়ে গঠিত।কোম্পানি ফোল্ডেবল ডিসপ্লের কথা মাথায় রেখে iOS 27-কে বিশেষভাবে অপ্টিমাইজ করেছে।
আইফোন ডুও ফোল্ডেবলে সেন্সর-শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 48 মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল মেইন ক্যামেরা ও 48 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা আছে। ফোনের কভার ডিসপ্লের উপর একটি 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ভিতরের স্ক্রিনে আন্ডার-ডিসপ্লে ফেসটাইম ক্যামেরা আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999