Apple –এর সবথেকে লাভজনক প্রোডাক্ট iPhone X

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 সেপ্টেম্বর 2018 19:31 IST
হাইলাইট
  • ইতিমধ্যেই বিশ্বব্যাপী ছয় কোটির বেশি iPhone X বিক্রি হয়েছে
  • Huawei, Oppo, Vivo, Xiaomi এর মতো কোম্পানির থেকে বেশি লাভ করেছে iPhone X
  • পৃথিবীতে বিক্রি হওয়া মোট iPhone X এর এক শতাংশ ফোন বিক্রি হয়েছে ভারতে

বিশ্বব্যাপী ছয় কোটির বেশি iPhone X বিক্রি হয়েছে।

 

গত বছর লঞ্চ হয়েছিল iPhone X। ইতিমধ্যেই বিশ্বব্যাপী ছয় কোটির বেশি iPhone X বিক্রি হয়েছে। দাম বেশি হওয়ার কারনে অন্যান্য iPhone এর মতো বেশি পরিমানে বিক্রি না হলেও কোম্পানির ইতিহাসে সবথেকে লাভজঙ্ক প্রোডাক্ট হতে চলেছে এই ফোন। গত দশ মাসে iPhone X বিক্রি করে 62 মিলিয়ান মার্কিন্ন ডলার লাভ করেছে Apple। এর আগে iPhone 6 বিক্রি করে একই রকম লাভ করেছিল কুপার্চিনোর কোম্পানিটি। নতুন ডিজাইনে বাজারে এসেছে 2014 সালে কোম্পানির সব লাভের রেকর্ড ভেঙে দিয়েছিল iPhone 6। এবার সেই রেকর্ড ভাঙতে প্রস্তুত iPhone X।

লঞ্চের দশ মাস পরে মোট নয় কোটি iPhone 6 বিক্রি হয়েছিল। ছয় কোটি iPhone 6 বিক্রি হতে সময় লেগেছিল মাত্র ছয় মাস। তাই সংখ্যার বিচারে নিঃসন্দেহে এগিয়ে থাকবে iPhone 6 । সম্পূর্ণ নতুন ডিজাইনের উপরে ভর করে বাজারে এসেছিল iPhone X। আর সেই উপায়েই কিস্তি মাত করে এই ফোন। আপাতত iPhone 6 ও iPhone X দুটি ফোন থেকে 62 বিলিয়ান মার্কিন ডলার রোজগার করেছে Apple।

এই রিপোর্টে বলা হয়েছে iPhone X এর এই বিশাল সাফল্যের পিছনে হাত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন ও জাপানের মতো দেশগুলির। লঞ্চের পর থেকে কোম্পানি iPhone থেকে মোট যত লাভ করেছে তার অর্ধেক টাকা এসেছে iPhone X বিক্রি করে। সারা পৃথিবীতে বিক্রি হওয়া মোট iPhone X এর মাত্র এক শতাংশ ফোন বিক্রি হয়েছে এই দেশে। গত দশ মাসে Huawei, Oppo, Vivo, Xiaomi এর মতো তাবড় কোম্পানি গুলির থেকে বেশি লাভ করেছে iPhone X।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, iPhone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.