Amazon -এ নতুন দামে বিক্রি শুরু হল iPhone XR

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 এপ্রিল 2019 14:11 IST
হাইলাইট
  • iPhone XR এর দাম শুরু হচ্ছে 59,900 টাকা থেকে
  • HDFC ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন
  • সব ভেরিয়েন্টে নো-কস্ট ইএমআই এর সুযোগ থাকছে

নতুন দামে Amazon.in থেকে বিক্রি শুরু হল iPhone XR

এক ধাক্কায় 24,500 টাকা পর্যন্ত সস্তা হচ্ছে iPhone XR। বুধবার এই ঘোষণা করেছিল Apple। শুক্রবার থেকে Amazon –এ নতুন দামে বিক্রি শুরু হল Apple এর লেটেস্ট জেনারেশানের এই ফোন। সম্প্রতি তুলনামুলক কম দামে লঞ্চ হওয়া Samsung Galaxy S10e এর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতেই iPhone XR এর দাম কমিয়েছে Apple।

এতদিন ভারতে iPhone XR ফোনের বেস ভেরিয়েন্টের দাম ছিল 76,900 টাকা। সস্তা হয়ে 59,900 টাকায় পাওয়া যাবে এই ফোন। টপ ভেরিয়েন্টের দাম 91,900 টাকা থেকে কবে হয়েছে 74,900 টাকা। নতুন দামের উপরে HDFC ব্যাঙ্ক গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন। শুক্রবার থেকে নতুন দাম প্রযোজ্য হবে।

সম্প্রতি iPhone XR কে টেক্কা দিতে একই ডিসপ্লে সাইজে তুলনামুলক ভালো কনফিগারেশনে লঞ্চ হয়েছে Sansung Galaxy S10e। নতুন দামে Galaxy S10e এর সাথে সরাসরি প্রতিযোগিতায় নেমে পড়ল Apple।

iPhone XR তে থাকবে লেটেস্ট iOS 12 অপারেটিং সিস্টেম। এর সাথেই iPhone XRএ থাকবে ডুয়াল সিম স্ট্যান্ড বাই। iPhone XRএ থাকবে একটি 6.1 ইঞ্চি LCD ডিসপ্লে। সাথে থাকবে ট্রু ডেপ্ত ল্যামেরা আর Face ID। তবে iPhone XR ত্থেকে বাদ গিয়েছে থ্রি ডি টাচ।

iPhone XR এর ভিতরে রয়েছে নতুন 6 কোর A12 বায়োনিক চিপ। যা আগের থেকে 15 শাতাংশ ফাস্ট। লেটেস্ট 7Nm আর্কিটেকচারে তৈরী  হয়েছে এই প্রসেসার। কোম্পানির দাবি এটি এই মুহুর্তে সবথেকে শক্তিশালী মোবাইল প্রসেসার।

64GB, 128GB ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে iPhone XR। iPhone XS ও iPhone XS Max তে স্টেনলেস স্টিল বডি থাকলেও iPhone XR এ থাকবে অ্যালুমিনিয়াল বডি।

iPhone XR এ থাকবে সিঙ্গেল রিয়াল ক্যামেরা সিস্টেম। এই ক্যামেরায় থাকবে একটি 12MP প্রাইমারি সেন্সার। ফোনের সামনে থাকবে একটি ট্রু ডেপ্ত ফ্রন্ট ক্যামেরা। এর সাথেই থাকবে একাধিক ফেস আনলক সেন্সার। তিনটি নতুন iPhone এর ডিসপ্লের উপরেই থাকবে কালো নচ। এই নচের নীচে থাকবে ফ্রন্ট ক্যামেরা ও একাধিক সেন্সার। iPhone XR  তে থাকবে Face ID।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Best-in-class performance
  • Excellent cameras
  • Dual SIM is finally an option
  • Great battery life
  • Regular, timely software updates
  • Bad
  • Low-resolution display
  • Dual SIM support is limited
  • First-party apps not great in India
  • Fast charger not bundled
 
KEY SPECS
Display 6.10-inch
Processor Apple A12 Bionic
Front Camera 7-megapixel
Rear Camera 12-megapixel
RAM 3GB
Storage 64GB
Battery Capacity 2942mAh
OS iOS 12
Resolution 828x1792 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Flipkart সামার সেল শুরু হচ্ছে, খুব সস্তায় iPhone, দেদার ছাড় Apple-এর প্রোডাক্টে
  2. Oppo Find X9 Ultra ও Find X9s দুর্ধর্ষ ক্যামেরা নিয়ে এই তারিখে ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস
  3. ছবি তুলেই সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন? সাবধান, খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
  4. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  5. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  6. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  7. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  8. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  9. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  10. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.