iQOO 15 সেলে 8,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, এমন অফার আর আসবে না

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 1 ডিসেম্বর 2025 12:44 IST
হাইলাইট
  • iQOO 15 পাওয়া যাচ্ছে 8,000 টাকা পর্যন্ত ছাড়ে
  • স্মার্টফোনটির দাম 72,999 টাকা থেকে শুরু
  • iQOO 15 দুই বছর নো-কস্ট EMI অপশনেও কেনা যাবে

iQOO 15 price starts in India at Rs. 72,999

Photo Credit: iQOO

iQOO 15 নভেম্বর 26 ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ পয়লা ডিসেম্বর স্মার্টফোনটির সেল শুরু হয়েছে। এটি আইকুর সবচেয়ে দামি ও উন্নত মডেল। ফোনটি অক্টোবর মাসে চীনে রিলিজ হয়েছিল। লঞ্চ অফারে ডিভাইসটির উপরে 7,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। সঙ্গে ক্রেতাদের জন্য 24 মাস পর্যন্ত নো-কস্ট EMI ফেসিলিটি থাকছে। Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত এই ফোনে একঝাঁক প্রিমিয়াম ফিচার্স আছে। iQOO 15 মডেলটিতে 144 হার্টজ ডিসপ্লে, 100x জুম ক্যামেরা, ডুয়াল-অ্যাক্সিস ভাইব্রেশন মোটর, IP68 + IP69 স্তরের জল ও ধুলোরোধী ক্ষমতা, 8,000 স্কোয়ার মিমি ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, 7,000mAh ব্যাটারি, ওয়্যারলেস ফাস্ট চার্জিং, এলং আলট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

iQOO 15 দাম ও লঞ্চ অফার

iQOO 15 ভারতে 72,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ আছে। 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সনের দাম 79,999 টাকা। তবে Axis, HDFC, ও ICICI ব্যাঙ্কের কার্ডে 7,000 টাকা ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও, কোম্পানি 1,000 টাকা কুপন ডিসকাউন্ট দিচ্ছে। ফলে দুই স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 64,999 টাকা ও 71,999 টাকায় নেমে আসবে। এটি লেজেন্ড (সাদা) ও আলফা ব্ল্যাক (কালো) রঙে উপলব্ধ। ফোনটি Amazon, iQOO ইন্ডিয়া ই-স্টোর, Vivo এক্সক্লুসিভ স্টোর, ও অফলাইন দোকানে পাওয়া যাবে। 

iQOO 15 স্পেসিফিকেশন ও ফিচার্স

আইকু 15 স্মার্টফোনের সামনে 6.85 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন, 6,000 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, এবং DC ডিমিং সাপোর্ট করে৷ এটি স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরে রান করে৷ দুর্দান্ত গেম খেলার অভিজ্ঞতা দিতে ফোনে Q3 গেমিং চিপ ব্যবহার করা হয়েছে৷ 

ডিভাইসের পিছনে তিনটি ক্যামেরা আছে — অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, এবং 3x টেলিফটো লেন্স ও 100x ডিজিটাল জুম সহ একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনের দিকে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে।

iQOO মডেলে 100W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ 7,000mAh ব্যাটারি রয়েছে। এতে Android 16 নির্ভর OriginOS 6.0 প্রি-ইনস্টলড করা আছে। এছাড়াও, ক্যামেরা মডিউলের চারপাশে RGB লাইটিং, এনএফসি, স্মার্ট বাইপাস চার্জিং, ফুল-সিন রে ট্রেসিং, ও ইনফ্রারেড ব্লাস্টার সহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার্স বর্তমান।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Brighter, smoother AMOLED display
  • Excellent all-round performance
  • Cleaner, refined software experience
  • Improved cameras
  • Solid battery life
  • Bad
  • Noticeably thick bottom bezel
  • Black levels are not deepest
  • Inconsistent low-light portraits
 
KEY SPECS
Display 6.85-inch
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB, 16GB
Storage 256GB, 512GB
Battery Capacity 7,000mAh
OS Android 16
Resolution 1,440x3,168 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. নতুন Pixel 10a লঞ্চের পর 13,500 টাকা দাম কমল Pixel 9a স্মার্টফোনের
  2. ফেব্রুয়ারি 24 ভারতে লঞ্চের আগেই ফাঁস iQOO 15R-এর দাম, এবার কম বাজেটে ফ্ল্যাগশিপ ফোন?
  3. WhatsApp মেসেজ শিডিউল করার সুবিধা আনছে, জন্মদিনে উইশ করার জন্য আর রাত জাগতে হবে না
  4. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra অবশেষে ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা হল
  5. 9000 টাকা ছাড়ে দুর্দান্ত OnePlus ফোন বিক্রি হচ্ছে, 100W ফাস্ট চার্জ, প্রিমিয়াম ক্যামেরা, ও 2K ডিসপ্লে আছে
  6. WhatsApp: গ্রুপে নতুন যুক্ত হয়েও দেখা যাবে পুরনো মেসেজ, বহু প্রত্যাশিত ফিচার আনল হোয়াটসঅ্যাপ
  7. 3000 টাকা ছাড়ে 8000mAh ব্যাটারি ও 144Hz কার্ভড ডিসপ্লে ফোনের সেল শুরু, কোথায় পাবেন দেখুন
  8. Realme P4 Lite লঞ্চ হল 10,000 টাকার কমে, একবার চার্জ দিলে দুই দিন আরামসে চলবে, ফিচার্স দেখে নিন
  9. PhonePe আনল বায়োমেট্রিক ফিচার, মুখ দেখালে বা আঙুলের ছাপে হবে পেমেন্ট, UPI পিন মনে রাখতে হবে না
  10. AI Impact Summit: ভারতীয় স্টুডেন্টদের বড় উপহার দিচ্ছে Adobe, ক্যারিয়ার গড়ার সোনালি সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.