iQOO 15R ভারতের সবচেয়ে পাতলা 7600mAh ব্যাটারি ফোন হতে চলেছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 3 ফেব্রুয়ারি 2026 12:07 IST
হাইলাইট
  • iQOO 15R ভারতের সবথেকে পাতলা 7,600mAh ব্যাটারি যুক্ত ফোন হবে
  • এটি ফেব্রুয়ারি 24 ভারতে আসছে
  • স্মার্টফোনটি Snapdragon 8 Gen 5 প্রসেসরে চলবে

iQOO 15R is teased to be the slimmest smartphone in the 7,600mAh category in India

Photo Credit: iQOO

iQOO 15 গত বছর নভেম্বরে ভারতে এসেছিল। এই ফ্ল্যাগশিপ ফোনের বাজেট ফ্রেন্ডলি ভার্সন iQOO 15R ফেব্রুয়ারি 24 লঞ্চ হচ্ছে। অফিসিয়াল রিলিজের তিন সপ্তাহ আগেই স্মার্টফোনের একাধিক চমকপ্রদ তথ্য প্রকাশ করা শুরু করেছে। ভিভোর সাব ব্রান্ড আজ জানিয়েছে, iQOO 15R ভারতের সবথেকে পাতলা 7,600mAh ব্যাটারি যুক্ত মোবাইল ফোন হতে চলেছে। এটি ট্রিপল চিপের সাথে আসছে, যার মধ্যে থাকছে Q2 গেমিং চিপ, Snapdragon 8 Gen 5 চিপসেট, ও একটি নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট চিপ। কোম্পানি দাবি করছে, তাদের আসন্ন ফোনে 144FPS-এ BGMI খেলা যাবে।

iQOO 15R ভারতে 7,600mAh ব্যাটারির সাথে আসছে

iQOO ইন্ডিয়া X পোস্ট মারফত জানিয়েছে, iQOO 15R বর্তমানে 7,600 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি বিভাগে লঞ্চ হওয়া ফোনগুলির মধ্যে সবচেয়ে স্লিম। স্মার্টফোনটি 7.9 মিমি পুরু৷ সংস্থার দাবি, বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও ডিভাইসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে হাতে নিলে হালকা ও আরামদায়ক মনে হয়।

iQOO 15R স্পেসিফিকেশন ও ফিচার্স

আইকু 15আর এখনও পর্যন্ত দু'টি কালার অপশনে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। এর কালো রঙের পোশাকি নাম হল ডার্ক নাইট। স্মার্টফোনটি নীল রঙের বিকল্পেও বিক্রি হবে, যার পিছনে চেক প্যাটার্ন রয়েছে। এটির মার্কেটিং নাম প্রকাশ হয়নি। ডিভাইসটি চলবে স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসরে, যা 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত।

কোয়ালকমের নতুন ফ্ল্যাগশিপ স্তরের চিপসেটের পিক ক্লক স্পিড হল 3.8 গিগাহার্টজ। এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 3.5 মিলিয়ন+ স্কোর করেছে। CPU ও NPU পারফরম্যান্সে যথাক্রমে 36 শতাংশ এবং 46 শতাংশ উন্নতি এসেছে। iQOO 15R এর বেস মডেলের দাম 50,000 টাকার নিচে থাকবে বলে আশা করা হচ্ছে।

ফোনটির দাম OnePlus 15R মডেলের সাথে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হতে পারে। ওয়ানপ্লাসের এই ফোন গত বছর ডিসেম্বরে Snapdragon 8 Gen 5 চিপসেটের সাথে লঞ্চ হয়েছিল। ফোনের 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 47,999 টাকা রেখেছিল কোম্পানি। আর টপ 12 জিবি ও 512 জিবি ভার্সনের মূল্য 52,999 টাকা।

Advertisement

iQOO 15R অ্যামোলেড ডিসপ্লে পেতে পারে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, ও 5,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ফোনে 100W ফাস্ট চার্জিং প্রযুক্তি মিলতে পারে। ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির 50 মেগাপিক্সেল বা 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। ফ্রন্ট ক্যামেরায় একট 32 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হওয়ার সম্ভাবনা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.