আরও একটা 5G স্মার্টফোন! ভারতে এল iQoo 3

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 25 ফেব্রুয়ারি 2020 15:49 IST
হাইলাইট
  • ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট
  • থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা
  • 4G ও 5G ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে

iQoo 3 -র দাম শুরু হচ্ছে 36,990 টাকা থেকে

সোমবার ভারতে লঞ্চ হয়েছিল দেশের প্রথম 5G স্মার্টফোন Realme X50 Pro 5G। এক দিনের মধ্যেই দেশের বাজারে আরও একটা 5G স্মার্টফোন হাজির হল। মঙ্গলবার লঞ্চ হয়েছে iQoo 3। এই ফোনে ফ্ল্যাগশিপ সেগমেন্টের স্পেসিফিকেশন ছাড়াও গেমিংয়ের জন্য ফোনের পাশে থাকছে প্রেশার সেনসিটিভ বাটন। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, LPDD5 RAM ও UFS 3.1 স্টোরেজ। iQoo 3 ০-তে রয়েছে HDR 10+ ডিসপ্লে,  180 Hz টাচ রেসপন্স  ও 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।

iQoo 3 -র দাম

4G ও 5G ভেরিয়েন্টে পাওয়া যাবে iQoo 3। 8GB RAM + 128GB স্টোরেজে 4G ভেরিয়েন্টে iQoo 3 -র দাম 36,990 টাকা। 8GB RAM + 256GB স্টোরেজে 4G ভেরিয়েন্টে এই ফোন কিনতে 39,990 টাকা খরচ হবে। 5G ভেরিয়েন্টে 12GB RAM + 256GB স্টোরেজে iQoo 3 কিনতে 44,990 টাকা খরচ হবে। 4 মার্চ দুপুর 12 টায় iQoo.com ও Flipkart থেকে এই ফোন বিক্রি শুরু হবে।

12GB RAM সহ লঞ্চ হল ভারতের প্রথম 5G ফোন Realme X50 Pro 5G

4G ও 5G ভেরিয়েন্টে পাওয়া যাবে iQoo 3

Advertisement

iQoo 3 স্পেসিফিকেশন

iQoo 3 -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির iQoo UI স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.44 ইঞ্চি Full HD+ HDR 10+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে 12GB পর্যন্ত RAM ও 256GB পর্যন্ত স্টোরেজ।

iQoo 3 -র পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। এই সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।

iQoo 3 -তে LPDD5 RAM ও UFS 3.1 স্টোরেজ ব্যবহার হয়েছে 4G ও 5G ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। ফোনের ভিতরে রয়েছে 4,440 mAh ব্যাটারি। সঙ্গে 55W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। এই ফোনের ওজন 214.5 গ্রাম।

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Powerful processor
  • 5G ready (top-end variant only)
  • Stunning display
  • Fast charging
  • Shoulder buttons for gaming
  • Bad
  • Camera performance needs improvement
  • Preinstalled bloatware
 
KEY SPECS
Display 6.44-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 13-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4440mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.