নতুন ভেরিয়েন্টে লঞ্চ হল iQoo 3

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 26 মে 2020 18:56 IST

iQoo 3

বাজারে এল iQoo 3 Transformers Limited Edition। ডিজাইনে সামান্য কিছু পরিবর্তন করে চিনে এই ফোন লঞ্চ করেছে iQoo। যদিও iQoo 3-এর সঙ্গে লিমিটেড এডিশনের ফিচারে কোন পার্থক্য নেই।

iQoo 3 Transformers Limited Edition-এর দাম

চিনে iQoo 3 Transformers Limited Edition-এর দাম 3,498 ইউয়ান (প্রায় 37,100 টাকা)। 12GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।

iQoo 3 Transformers Limited Edition স্পেসিফিকেশন

iQoo 3 -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির iQoo UI স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.44 ইঞ্চি Full HD+ HDR 10+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে 12GB পর্যন্ত RAM ও 256GB পর্যন্ত স্টোরেজ।

iQoo 3 -র পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। এই সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।

iQoo 3 -তে LPDD5 RAM ও UFS 3.1 স্টোরেজ ব্যবহার হয়েছে 4G ও 5G ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। ফোনের ভিতরে রয়েছে 4,440 mAh ব্যাটারি। সঙ্গে 55W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। এই ফোনের ওজন 214.5 গ্রাম।

 
KEY SPECS
Display 6.44-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 13-megapixel + 2-megapixel
RAM 12GB
Storage 128GB
Battery Capacity 4440mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকা ছাড়ে মিলছে Vivo Y11 5G, আরও সস্তায় 6,500mAh ব্যাটারির ফোন
  2. বৃষ্টির সময় ইন্টারনেট স্লো হয়ে যায় কেন? আসল কারণ ও স্পিড বাড়ানোর সহজ উপায় জেনে নিন
  3. 7,200mAh ব্যাটারি এবং 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে Vivo Y31T শীঘ্রই দেশে লঞ্চ হবে
  4. Airtel চালু করল ফ্রি স্যাটেলাইট ইন্টারনেট, নেটওয়ার্ক ছাড়াই ফোনে চলবে WhatsApp
  5. 1,000 টাকার কমে UPI ও ক্যামেরা-সহ সেরা 5 কিপ্যাড মোবাইল ফোন দেখে নিন
  6. ভারতে তৈরি iPhone 18 Pro Max কিনবে আমেরিকা-ইউরোপ, সেপ্টেম্বরে লঞ্চের আগে শুরু হল উৎপাদন
  7. Spotify প্রিমিয়ামের বার্ষিক প্ল্যানের দাম একলাফে প্রায় 600 টাকা কমল, অফার সীমিত সময়ের
  8. ফোন কেনা আরও খরচের, 10,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দিল iQOO এবং Redmi
  9. BSNL-এর বড় ঘোষণা, 1 টাকার রিচার্জে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ফ্রি ডেটা
  10. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে Moto G Max লঞ্চ হল ভারতে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.