12GB RAM সহ হাজির হল iQoo Neo 3 5G; দাম ও ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 এপ্রিল 2020 15:41 IST
হাইলাইট
  • iQoo Neo 3 5G-তে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে
  • কালো ও নীল রঙে এই ফোন পাওয়া যাবে
  • থাকছে UFS 3.1 স্টোরেজ ও Wifi 6

iQoo Neo 3 5G-তে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে

করোনা লকডাউন শিথিল হতেই চিনে একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ হচ্ছে। চলত সপ্তাহে প্রায় প্রতিদিনই চিনে নতুন স্মার্টফোন বাজারে এসেছে। বৃহস্পতিবার আরও একটা নতুন স্মার্টফোন নিয়ে এসেছে iQoo। নতুন iQoo Neo 3 5G-তে রয়েছে Snapdragon 865 চিপসেট, 4,500 mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জিং। এই ফোনে UFS 3.1 স্টোরেজ ব্যবহার কয়েছে। নতুন ফোনের দাম ও স্পেসিফিকেশন দেখে নিন।

iQoo Neo 3 5G-র দাম

চিনে iQoo Neo 3 5G-র দাম শুরু হচ্ছে 2,698 ইউয়ান (প্রায় 28,900 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 128GB স্টোরেজ। ইতিমধ্যেই চিনে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। কালো ও নীল রঙে এই ফোন পাওয়া যাবে।

Advertisement

iQoo Neo 3 5G স্পেসিফিকেশন

ডুয়াল সিম iQoo Neo 3 5G-তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির iQoo UI স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.57 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরতে রয়েছে  Snapdragon 865 চিপসেট, 12GB RAM ও 256GB স্টোরেজ।

এই ফোনের পিছনের ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।

মাউন্ট এভারেস্টে শুরু হচ্ছে 5G পরিষেবা

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

iQoo Neo 3 5G-তে রয়েছে 4,500 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 44W ফাস্ট চার্জিং। এই ফোনের ওজন 198.1 গ্রাম। কানেক্টিভিটির জন্য থাকছে Wi-Fi 6, NFC, 3.5 মিমি অডিও জ্যাক , 5G SA/NSA সহ একাধিক ফিচার।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
 
KEY SPECS
Display 6.57-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2408 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  2. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  3. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  4. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  5. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
  6. Redmi 17 5G ভারতে লঞ্চ হল, বিশাল 7,900mAh ব্যাটারি ও 50MP AI ডুয়াল ক্যামেরা রয়েছে
  7. পুরনো কম্পিউটার ও ল্যাপটপকে ফাস্ট করবে JioPC, নতুন PC না কিনেই মিলবে 16GB র‍্যাম ও 1TB স্টোরেজ
  8. 15,000 টাকার কমে 128 জিবির 5G ফোন, বড় চমক নিয়ে হাজির দেশীয় সংস্থা Lava
  9. পুজোর মুখে 9,000 টাকা কমল দুর্দান্ত iQOO স্মার্টফোনের দাম, ফিচার্স কেমন দেখে নিন
  10. ভারতে লঞ্চের আগেই ফাঁস Redmi 17 ও Redmi Note 17 Pro 5G ফোনের দাম
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.