চীনের বাজারে উন্মোচিত হয়েছে বহু প্রতীক্ষিত iQOO Neo 10 Pro+

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 16 মে 2025 12:13 IST
হাইলাইট
  • iQOO Neo 10 Pro+ ফোনটি Pad 5 সিরিজ, Watch 5 এবং আরো অন্যান্য ডিভাইসগুলি
  • এটিতে নিশ্চিতভাবে একটি 7K “ice Vault” ভেপার কুলিং চেম্বার থাকতে পারে
  • হ্যান্ডসেটটি একটি 2K ডিসপ্লে এবং 1.5মিমির কাঠামো পেতে পারে

iQOO Neo 10 Pro+ শি গুয়াং হোয়াইট, শ্যাডো ব্ল্যাক এবং সুপার পিক্সেল শেডগুলিতে আসবে

Photo Credit: iQOO

চীনে মে মাসের 20 তারিখ iQOO Neo 10 Pro+ ফোনটির সাথে iQOO Pad 5 সিরিজ, iQOO ওয়াচ 5, iQOO TWS Air 3 এবং আরো অন্যান্য ডিভাইসগুলি লঞ্চ হতে চলেছে। দেশে এটির সাথে স্ট্যান্ডার্ড iQOO Neo 10 এবং Neo 10 Pro বিকল্পগুলি যুক্ত করা হতে পারে, এগুলি 2024 সালের নভেম্বর মাসে উন্মোচিত হয়েছিল। আসন্ন Neo 10 Pro ফোনটি Snapdragon 8 Elite চিপসেট এবং একটি 2K ডিসপ্লে পেতে পারে। বর্তমানে কোম্পানি ফোনটির RAM, স্টোরেজ সহ বেশ কিছু মূল বৈশিষ্ট্যও প্রকাশ করেছে।

iQOO Neo 10 Pro+এর মূল স্পেসিফিকেশন:

আগেই কোম্পানি জানিয়েছিল যে iQOO Neo 10 Pro+ ফোনটিতে একটি অক্টাকোর Snapdragon 8 Elite চিপসেট থাকবে। Weibo-এর একটি পোস্টে কোম্পানি আরোও বলেছে যে, চিপসেটটি iQOO-এর ব্লু ক্রিস্টাল প্রযুক্তি দ্বারা তৈরি। পোস্টে দেখা গিয়েছে যে, হ্যান্ডসেটটিতে LPDDR5X Ultra RAM এবং UFS 4.1 স্টোরেজ যুক্ত করা হবে। ফোনটি AnTuTu বেঞ্চমার্ক পরীক্ষায় 3,311,557 স্কোর পাওয়ার দাবি করেছে।

Advertisement

অন্য একটি পোস্টে, ব্র্যান্ডের তরফে জানানো হয়েছে যে, iQOO Neo 10 Pro+ ফোনটিতে এখনও পর্যন্ত তাদের সবচেয়ে বড় 7K “আইস ভল্ট” ভেপার কুলিং চেম্বার থাকবে, যা তাপ নিয়ন্ত্রণ ও তাপ বের করতে সাহায্য করবে। এটি তাপ নিয়ন্ত্রণের দক্ষতা 15% শতাংশ পর্যন্ত বাড়াতে পারে বলে দাবি করা হয়েছে।

এর আগে iQOO কোম্পানী iQOO Neo 10 Pro+ ফোনটিতে 1.5 মিমির কাঠামোর সাথে 2K ডিসপ্লে এবং একটি গ্লাস ব্যাক প্যানেলের দাবি করেছিল। এটি শী গুয়াং হোয়াইট, শ্যাডো ব্ল্যাক এবং সুপার পিক্সেল (চীনা ভাষা থেকে অনুবাদিত) রঙের বিকল্পে আসতে চলেছে। শেষেরটির “দ্যা প্রিজম পিক্সেল ডিজাইনটি” BMW M মোটরস্পোর্টের সহায়তায় তৈরি করা হয়েছে।

পুরানো একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে, iQOO Neo 10 Pro+ ফোনটিতে একটি 6.82 ইঞ্চির ফ্ল্যাট OLED স্ক্রিন থাকতে পারে। আশা করা যাচ্ছে ফোনটিতে দুটি 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা থাকবে। iQOO Neo 10 Pro+ ফোনটি 120W দ্রুত তারযুক্ত চার্জিং সমর্থিত একটি 7000mAh ব্যাটারী পেতে পারে। এটিতে 16 জিবি RAM যুক্ত করার সম্ভবনা আছে। iQOO Neo 10 Pro+ ফোনটি Android 15-ভিত্তিক OriginOS 5 দ্বারা চালিত হতে পারে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  2. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  3. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  4. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  5. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  6. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  7. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  8. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  9. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
  10. Jio দীপাবলি অফারে 5 মাস ফ্রি Wi-Fi দিচ্ছে, অফারের শর্ত জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.