মাত্র 9,499 টাকায় 6,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরার 5G ফোন, অফার শুধু আজই

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 25 জুন 2025 20:32 IST
হাইলাইট
  • iQOO Z10 Lite 5G এর প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল
  • ফোনে AI ইরেজ, AI ফটো এনহ্যান্স, ও AI ডকুমেন্ট মোড ফিচার্স বর্তমান
  • iQOO Z10 Lite 5G-এ শক্তিশালী 6,000mAh ব্যাটারি রয়েছে

iQOO Z10 Lite 5G সাইবার গ্রিন এবং টাইটানিয়াম ব্লু রঙে পাওয়া যাবে

Photo Credit: iQOO

iQOO Z10 Lite 5G গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ থেকে বাজেট ফোনটির বিক্রি শুরু হয়েছে। 10,000 টাকারও কম দামে উপলব্ধ এই স্মার্টফোনের বেস মডেলে 4GB RAM + 128GB স্টোরেজ রয়েছে। এছাড়াও, 6GB RAM + 128GB স্টোরেজ ও 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। ডিভাইসটি MediaTek Dimensity 6300 চিপসেট দ্বারা চালিত এবং সারাদিন ব্যবহারের জন্য শক্তিশালী 6,000mAh ব্যাটারি রয়েছে। ফটোগ্রাফির জন্য, iQOO Z10 Lite 5G-এর ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা এবং সামনে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। জলের ছিটে থেকে বাঁচতে ফোনটিতে IP64 রেটিংও রয়েছে।

ভারতে iQOO Z10 Lite 5G এর দাম ও অফার

iQOO Z10 Lite 5G এর 4GB + 128GB স্টোরেজের বেস মডেলের দাম 9,999 টাকা। আবার ফোনটি 6GB + 128GB স্টোরেজ এবং 8GB + 256GB স্টোরেজ অপশনেও লঞ্চ হয়েছে, যাদের দাম যথাক্রমে 10,999 টাকা ও 12,999 টাকা। স্মার্টফোনটি সাইবার গ্রিন ও টাইটানিয়াম ব্লু রঙে উপলব্ধ। কোম্পানি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, SBI ও HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহারকারীরা 500 টাকা ছাড় পাবেন। তবে এই অফারটি শুধুমাত্র বিক্রয়ের প্রথম দিন, অর্থাৎ আজ, 25 জুন বৈধ। ফোনটি Amazon অথবা iQOO ইন্ডিয়া ই-স্টোরে গিয়ে কিনতে পারবেন।

iQOO Z10 Lite 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

iQOO Z10 Lite 5G ফোনের সামনে 6.74 ইঞ্চি ডিসপ্লে আছে। প্যানেলটি 90Hz রিফ্রেশ রেট, 1,000 নিট পিক ব্রাইটনেস, ও HD+ রেজোলিউশন সাপোর্ট করে। ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট বর্তমান। 8GB পর্যন্ত RAM থাকলেও সেটা ভার্চুয়ালি অতিরিক্ত 8GB পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এতে 128GB এবং 256GB স্টোরেজ অপশন থাকছে। সফটওয়্যারের দিক থেকে, এটি Android 15 নির্ভর Funtouch OS 15 কাস্টম স্কিনে রান করে। কোম্পানি ফোনটিতে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের সিকিউরিটি প্যাচ নিশ্চিত করেছে।

iQOO Z10 Lite 5G-এর পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরা হিসাবে একটি 50 মেগাপিক্সেল Sony সেন্সর রয়েছে। আর সেকেন্ডারি ক্যামেরা হল 2 মেগাপিক্সেলের একটি বোকেহ লেন্স। সেলফি ও ভিডিয়ো কলের জন্য একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। হ্যান্ডসেটে এআই ইরেজ, এআই ফটো এনহ্যান্স, ও এআই ডকুমেন্ট মোড সহ বিভিন্ন AI বৈশিষ্ট্য মিলবে। iQOO Z10 Lite 5G মডেলটি SGS ফাইভ-স্টার অ্যান্টি-ফল সার্টিফিকেশন পেয়েছে।

এছাড়াও, ডিভাইসটি MIL-STD-810H সার্টিফায়েড ও IP64 রেটিং প্রাপ্ত। ফোনটির 6,000mAh ব্যাটারি 15W চার্জিং সাপোর্ট করে। ব্যাটারি একবার চার্জ করলে 70 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম এবং 37 ঘন্টা পর্যন্ত কলিং টাইম প্রদান করবে বলে জানানো হয়েছে। কোম্পানি আরও দাবি করেছে যে 1,600 চার্জিং সাইকেলের পরেও ব্যাটারি 80 শতাংশ ক্ষমতা ধরে রাখবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra অবশেষে ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা হল
  2. 9000 টাকা ছাড়ে দুর্দান্ত OnePlus ফোন বিক্রি হচ্ছে, 100W ফাস্ট চার্জ, প্রিমিয়াম ক্যামেরা, ও 2K ডিসপ্লে আছে
  3. WhatsApp: গ্রুপে নতুন যুক্ত হয়েও দেখা যাবে পুরনো মেসেজ, বহু প্রত্যাশিত ফিচার আনল হোয়াটসঅ্যাপ
  4. 3000 টাকা ছাড়ে 8000mAh ব্যাটারি ও 144Hz কার্ভড ডিসপ্লে ফোনের সেল শুরু, কোথায় পাবেন দেখুন
  5. Realme P4 Lite লঞ্চ হল 10,000 টাকার কমে, একবার চার্জ দিলে দুই দিন আরামসে চলবে, ফিচার্স দেখে নিন
  6. PhonePe আনল বায়োমেট্রিক ফিচার, মুখ দেখালে বা আঙুলের ছাপে হবে পেমেন্ট, UPI পিন মনে রাখতে হবে না
  7. AI Impact Summit: ভারতীয় স্টুডেন্টদের বড় উপহার দিচ্ছে Adobe, ক্যারিয়ার গড়ার সোনালি সুযোগ
  8. Nothing Phone 4a সিরিজের প্রসেসরের নাম ঘোষণা হল, Snapdragon নাকি আরও শক্তিশালী Dimensity? জেনে নিন
  9. JioHotstar ChatGPT: বিনোদনের জগতে বিপ্লব, জিওহটস্টারে যুক্ত হল চ্যাটজিপিটি
  10. Xiaomi ভারতে আনল 75 ইঞ্চি QLED টিভি, দুর্ধর্ষ ছবি ও সাউন্ডে ঘরেই পাবেন PVR Inox এর অভিজ্ঞতা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.