iQOO Z11 Lite 5G সস্তায় 50MP Sony ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 24 জুলাই 2026 13:43 IST
হাইলাইট
  • iQOO Z11 Lite 5G অক্টা-কোর Dimensity 6300 প্রসেসর পেয়েছে
  • স্মার্টফোনটি 6,500mAh ব্যাটারি ও 44W ফ্ল্যাশচার্জের সঙ্গে এসেছে
  • iQOO Z11 Lite 5G একটি 50 মেগাপিক্সেল Sony প্রাইমারি ক্যামেরা দিয়ে সজ্জিত

iQOO Z11 Lite 5G has a 50-megapixel Sony IMX852 main camera

Photo Credit: Vivo

iQOO Z11 Lite 5G শুক্রবার (জুলাই 24) ভারতে লঞ্চ হয়েছে। এটি আইকুর নতুন বাজেট ফোন যা 20,000 টাকার মধ্যে বাজারে এসেছে। তবে সেল অফারে দাম 18,000 টাকার নিচে নেমে আসবে। ফোনে শক্তিশালী 6,500mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জিং সাপোর্ট, ও 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে। iQOO Z11 Lite 5G চলে MediaTek Dimensity 6000 সিরিজের প্রসেসরে। এই স্মার্টফোনে 120Hz আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে, IP65 রেটিং, SGS ফাইভ-স্টার ও মিলিটারি গ্রেড ড্রপ রেজিস্ট্যান্স, ও একাধিক আর্টিফিশিয়াল ইন্টেলজেন্স বা এআই-ভিত্তিক ফিচার্স পাওয়া যাবে।

iQOO Z11 Lite 5G দাম

iQOO Z11 Lite 5G ভারতে 19,499 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেল 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ অফার করে। অন্য দিকে, 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 6 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে 21,499 টাকা এবং 24,499 টাকা। তবে এক্সক্লুসিভ লঞ্চ অফারে প্রতিটি মেমোরি ভ্যারিয়েন্টের সঙ্গে 1,500 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে স্টার্টিং প্রাইস 17,999 টাকায় নেমে আসবে।

নতুন iQOO ফোন সোলার ফ্লেম ও মিডনাইট ব্লু কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। জুলাই 30 অনুষ্ঠিত হচ্ছে প্রথম সেল। এটি আইকু ইন্ডিয়ার অনলাইন স্টোর, Amazon, নিকটবর্তী রিটেল স্টোর, ও ভিভো এক্সক্লুসিভ স্টোর থেকে কেনা যাবে।

iQOO Z11 Lite 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

iQOO Z11 Lite 5G একটি 6.74 ইঞ্চি এলসিডি ডিসপ্লে পেয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,200 নিট পিক ব্রাইটনেস, এবং HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) অফার করে। সফটওয়্যারের দিক থেকে এই ডিভাইসে Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টলড করা আছে।

সংস্থা জানিয়েছে যে, তারা দুটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও চার বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে। আইকু জেড11 লাইট 5G মডেলের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল (f/1.8 অ্যাপারচার) Sony IMX852 প্রাইমারি ক্যামেরা ও একটি 0.8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর আছে।

সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, ফোনের সামনে f/2.2 অ্যাপারচারযুক্ত 5 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান। ক্যামেরা মডিউলের বাইরে একটি LED ফ্ল্যাশ ও ডাইনামিক লাইট অবস্থিত। 44W চার্জারের মাধ্যমে 37 মিনিটের মধ্যে ব্যাটারি 50 শতাংশ চার্জ হয়ে যাবে বলে দাবি করা হয়েছে।

iQOO Z11 Lite 5G অক্টা-কোর MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা চালিত। ফোনে একাধিক এআই টুলস আছে। AI ক্রিয়েশন ফিচারের মাধ্যমে দীর্ঘ লেখা বা ডকুমেন্টের সারসংক্ষেপ তৈরি করা যাবে। AI ক্যাপশন ফিচার কোনও ভিডিও দেখা বা অডিও শোনার সময় স্বয়ক্রিয়ভাবে স্ক্রিনে টেক্সট বা সাবটাইটেল তুলে ধরবে। এর ফলে ব্যবহারকারীদের কনটেন্টের বিষয়বস্তু আরও ভালভাবে বুঝতে সুবিধা হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BSNL-এর বড় ঘোষণা, 1 টাকার রিচার্জে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ফ্রি ডেটা
  2. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে Moto G Max লঞ্চ হল ভারতে
  3. ChatGPT ও Gemini-কে টক্কর দিতে বড় চাল Microsoft-এর, নতুন Copilot সুপার অ্যাপ আসছে
  4. 30,500 টাকা কমল Samsung Galaxy S26 সিরিজের দাম, ফ্রিডম সেল উপলক্ষে বাম্পার অফার
  5. Pova 8 Pro 5G অসাধারণ ডিজাইন ও ফিচার্স-সহ ভারতে আগস্ট 18 লঞ্চ হচ্ছে
  6. BGMI Redeem Codes: আজই রিডিম করুন 50টি নতুন কোড, ফ্রি-তে Smiling Pal ব্যাকপ্যাক ও বিশেষ রিওয়ার্ড
  7. Google Fitbit Air পুজোর সময় ভারতে আসবে, Pixel 11 সিরিজ লঞ্চের পরেই বড় ঘোষণা
  8. Google Pixel Watch 5 ও Pixel Tag ভারতে লঞ্চ হল, দাম 3,799 টাকা থেকে শুরু
  9. Google-এর সবচেয়ে দামি Android ফোন Pixel 11 Pro Fold লঞ্চ হল, ফিচার্স কেমন
  10. বাজার কাঁপিয়ে Google Pixel 11 সিরিজ ভারতে লঞ্চ হল, দুর্ধর্ষ ক্যামেরা ও ফিচার্সে বাজিমাত
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.