iQOO Z11 স্মার্টফোনের ছবি প্রকাশ হল, 165Hz ডিসপ্লে ও 9,020mAh ব্যাটারির সাথে শীঘ্রই লঞ্চ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 13 মার্চ 2026 19:20 IST
হাইলাইট
  • iQOO Z11 ডুয়াল রিয়ার ক্যামেরার সাথে আসছে
  • ফোনের সামনে 165 হার্টজ OLED ডিসপ্লে থাকতে পারে
  • iQOO Z11-এর সবচেয়ে বড় হাইলাইট হবে 9,020mAh ব্যাটারি

iQOO Z11 is equipped with a dual rear camera setup

Photo Credit: iQOO

iQOO Z11 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে এল। অফিসিয়াল লঞ্চের আগে ডিজাইন প্রকাশ করেছে ভিভোর সাব-ব্র্যান্ড। ফোনের ব্লু কালার এডিশনের ছবি সামনে এসেছে। জানা গিয়েছে, এটি এখনও পর্যন্ত আইকুর সবচেয়ে পাওয়ারফুল ব্যাটারিযুক্ত ফোন হবে। এটি 9,020 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির সাথে আসবে। ডিভাইসে 165 হার্টজ গেমিং ডিসপ্লে থাকার কথাও শোনা যাচ্ছে। আপকামিং iQOO Z11 মডেলের ডিজাইন অনেকটা iQOO Z11 Turbo-এর মতো, যা 7,600mAh ব্যাটারি ও একটি 200 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা পেয়েছে। আসন্ন ফোনের পিছনের প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ ও এলইডি ফ্ল্যাশ যুক্ত আছে।

iQOO Z11 ডিজাইন 

আইকু জেড 11-এর নীল রঙের ভ্যারিয়েন্টের ছবি প্রকাশিত হয়েছে। ফোনের বাম দিকে একটি ক্যামেরা আইল্যান্ডের মধ্যে একজোড়া ক্যামেরা সেন্সর ও একটি এলইডি ফ্ল্যাশ বসানো হয়েছে। অধিকাংশ Android মোবাইলের মতো ফোনটির পাওয়ার ও ভলিউম বাটন ফ্রেমের ডান পাশে অবস্থান করছে। এটি নীল ছাড়াও আরও বেশ কিছু কালার অপশনে উপলব্ধ হবে বলে অনুমান করা হচ্ছে।

Advertisement

iQOO Z11 দাম ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

কোম্পানির প্রোডাক্ট ম্যানেজার Xing Chen চাইনিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-তে জানিয়েছেন, iQOO Z11 ফোনের দাম চীনে 2,000 ইউয়ান থেকে 3,000 ইউয়ানের মধ্যে রাখা হবে। এই দাম ভারতীয় মুদ্রায় আনুমানিক 27,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে পড়ছে।

iQOO Z11-এর টেকনিক্যাল স্পেসিফিকেশন সম্পর্কে বেশি তথ্য সামনে আসেনি৷ সংস্থা 165 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত আই প্রোটেকশন গেমিং ডিসপ্লে থাকার কথা নিশ্চিত করেছে৷ ফলে যারা মোবাইলে গেম খেলতে ভালবাসেন, তাদের জন্য বড় সুবিধা হতে চলেছে৷ এটি আইকুর প্রথম ফোন হবে যা 9,000mAh+ ক্যাপাসিটির ব্যাটারির সঙ্গে আসছে৷ 

3C লিস্টিং অনুসারে, এতে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে৷ আইকুর নতুন ফোনে 6.83 ইঞ্চি দৈর্ঘ্যের ওলেড প্যানেল ব্যবহার হওয়ার সম্ভাবনা, যা HDR10+ এবং 1.5K রেজোলিউশন সমর্থন করবে৷ আসন্ন হ্যান্ডসেটটি 16 জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বোচ্চ 512 জিবি স্টোরেজ অপশনে বিক্রি হতে পারে৷

Advertisement

প্রসঙ্গত, iQOO Z11x 5G গতকাল ভারতে লঞ্চ হয়েছে। ফোনটি দেশের বাজারে সবচেয়ে শক্তিশালী ব্যাটারি যুক্ত হ্যান্ডসেট। এটি 7,200mAh ব্যাটারি ও Dimensity 7400 Turbo চিপসেটের সাথে এসেছে। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 18,999 টাকা। 8 জিবি + 128 জিবি ও 8 জিবি + 256 জিবি স্টোরেজে ভার্সনের মূল্য যথাক্রমে 20,999 টাকা এবং 22,999 টাকা।  

iQOO স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) ও Axis ক্রেডিট কার্ডে 2,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার করছে। স্ট্যান্ডার্ড মডেলে 1,500 টাকা ছাড় মিলবে। ফলে দাম 17,499 টাকায় নেমে আসবে। অ্যামাজনে মার্চ 16 থেকে বিক্রি শুরু হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.