iQOO Z11 স্মার্টফোনের কালার এডিশনের ছবি প্রকাশ হয়েছে। পিছনের প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ ও এলইডি ফ্ল্যাশ আছে। এটি আইকুর সবচেয়ে শক্তিশালী ব্যাটারিযুক্ত ফোন হবে, যার ক্যাপাসিটি 9,020mAh হওয়ার সম্ভাবনা। ডিভাইসে 165 হার্টজ গেমিং ডিসপ্লে থাকার কথাও শোনা যাচ্ছে।