7200mAh ব্যাটারি ও ফাস্টেস্ট 5G প্রসেসর সহ iQOO Z11x ভারতে মার্চ 12 লঞ্চ হচ্ছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 2 মার্চ 2026 20:21 IST
হাইলাইট
  • iQOO Z11x-এর প্রধান বিশেষত্ব 7,200mAh ব্যাটারি
  • ফোনটি MediaTek Dimensity 7400 Turbo প্রসেসরে চলবে
  • এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 1 মিলিয়নের বেশি স্কোর করেছে

iQOO Z11x will pack a 7,200mAh battery

Photo Credit: iQOO

iQOO Z11x ভারতে লঞ্চের জন্য প্রস্তুত। iQOO 15R মডেলের পর অল্প সময়ের ব্যবধানে দেশের বাজারে আরও একটি নতুন স্মার্টফোন আনছে সংস্থা। ভিভোর সাব-ব্র্যান্ডটি ঘোষণা করেছে, তারা iQOO Z11x মার্চ 12 তারিখে এ দেশে লঞ্চ করবে। ফোনের বড় হাইলাইট হতে চলেছে 7,200mAh ব্যাটারি। কোম্পানির দাবি, এত শক্তিশালী ব্যাটারি এই সেগমেন্টে প্রথম দেখা যাবে। আসন্ন ডিভাইসের জন্য বিশেষভাবে তৈরি একটি মাইক্রোসাইট Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে লাইভ হয়েছে। এটি MediaTek Dimensity 7400 Turbo প্রসেসরে রান করবে বলে নিশ্চিত করা হয়েছে। চলুন দেখে নিই, এই ফোনের ব্যাপারে আর কী কী তথ্য প্রকাশিত হয়েছে।

iQOO Z11x স্পেসিফিকেশন ও ফিচার্স

কোম্পানি দাবি করছে, আইকু জেড11এক্স তার সেগমেন্টে সবচেয়ে বড় ব্যাটারি অফার করবে। এটি 7,200 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির সাথে আসছে, যা 44 ওয়াট ফ্ল্যাশ চার্জ ও রিভার্স চার্জিং সাপোর্ট করবে। ফোনের ব্যাটারি লাইফ 6 বছর বলে জানানো হয়েছে। লঞ্চের পর হ্যান্ডসেটটি অ্যামাজন থেকে কেনা যাবে। 

iQOO Z11x-এর ব্যাটারি ফুল চার্জে 40 ঘন্টা ভিডিও স্ট্রিমিং, 93 ঘন্টা মিউজিক প্লেব্যাক টাইম, 15.4 ঘন্টা গেমিং, ও 18.7 ঘন্টা সোশ্যাল মিডিয়া সার্ফিং অফার করবে। ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 টার্বো চিপসেট দেওয়া হয়েছে, যা সেগমেন্টে ফাস্টেট হওয়ার দাবি করছে ব্র্যান্ডটি। এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 1 মিলিয়নের বেশি স্কোর করতে সক্ষম হয়েছে। এই চার ন্যানোমিটার চিপের সর্বোচ্চ ক্লক স্পিড 2.6 গিগাহার্টজ।

রিপোর্ট বলছে, iQOO Z11x 5G ভারতে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনে বিক্রি হবে। বেস মডেলের দাম 17,000 টাকা থেকে 18,000 টাকার মধ্যে থাকতে পারে। আর টপ ভ্যারিয়েন্টের দাম 23,000 টাকার নিচে রাখা হতে পারে।

আইকুর আসন্ন ফোনের পিছনে এলইডি লাইট রিং ও ফ্ল্যাশের সাথে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে দেখা গিয়েছে। রিপোর্ট অনুসারে, প্রাইমারি ক্যামেরায় একটি 50 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করতে পারে কোম্পানি। ডিভাইসটি Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম সফটওয়্যারে রান করবে। এটি সবুজ এবং সাদা রঙের বিকল্পে উপলব্ধ হবে।

জানিয়ে রাখি, iQOO 15R বর্তমানে ভারতের সবথেকে পাতলা 7,600mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন। এটি 100W ফাস্ট চার্জ সাপোর্ট করে। এতে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসর দিয়েছে কোম্পানি। iQOO 15R-এর দাম 44,999 টাকা থেকে শুরু হচ্ছে ও বেস মডেলে 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  2. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  3. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  4. ফোনের পিঠে আটকে গিয়ে তুলবে সেলফি, অভিনব Oppo Bubble স্ক্রিন ও Enco Air 5 লঞ্চ হল ভারতে
  5. Oppo Reno 16 ও Reno 16c ভারতে লঞ্চ হল, ফিচারে 50MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি
  6. WhatsApp-এর ইউজারনেম ফিচার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র, ফোন নম্বর লুকিয়ে চ্যাট করা যাবে না?
  7. Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
  8. Amazon দিচ্ছে আকর্ষণীয় অফার, 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে ক্রেতারা
  9. Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
  10. Samsung Galaxy M47 5G-এর সম্পূর্ণ দাম প্রকাশ, 3,000 টাকা ছাড়ে সেরা মিড রেঞ্জ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.