Itel খুব সস্তায় 128 জিবি স্টোরেজের ফোন আনল, AI দিয়েই ভিডিও কল করা যাবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 14 নভেম্বর 2025 11:14 IST
হাইলাইট
  • Itel A90 Limited Edition নতুন 128 জিবি স্টোরেজ অপশনে এসেছে
  • ফোনটির বডি MIL-STD-810H সার্টিফায়েড
  • এই স্মার্টফোনে Apple-এর স্টাইলে ডায়নামিক বার ফিচার আছে

Itel A90 Limited Edition Now Available in 128GB Storage

Photo Credit: Itel

Itel A90 Limited Edition স্মার্টফোনের নতুন 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হল। এটি সেপ্টেম্বরে ভারতের সবচেয়ে কম দামের মিলিটারি গ্রেড (MIL-STD-810H সার্টিফায়েড) ফোন হিসেবে বাজারে এসেছিল। সেই সময় সর্বাধিক 64 জিবি স্টোরেজ কনফিগারেশন ছিল। কিন্তু নতুন মডেলে দ্বিগুণ স্টোরেজ পাওয়া যাবে। তাও আবার 7,300 টাকার মধ্যে৷ ফোনটিতে 3P প্রোটেকশন আছে। সহজ কথায়, এটি ধুলো, জলের হালকা ছিটে, ও হালকা আঘাত বা পড়ে যাওয়ার ধাক্কা সহ্য করতে সক্ষম। বেশি স্টোরেজ ছাড়া Itel A90 Limited এডিশনের 128 জিবি ভার্সনে বাকি সব ফিচার ও স্পেসিফিকেশন মূল মডেলের মতো একই রাখা হয়েছে।

Itel A90 Limited Edition 128 জিবি মডেলের দাম

আইটেল এ90 লিমিটেড এডিশন 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 7,299 টাকা ধার্য করা হয়েছে। অন্য দিকে, 3 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ এবং 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে যথাক্রমে 6,399 টাকা এবং 6,899 টাকা খরচ হবে। ফোনটি অরোরা ব্লু, স্টারলিট ব্ল্যাক এবং স্পেস টাইটানিয়াম রঙে পাওয়া যাচ্ছে।

Advertisement

Itel A90 Limited Edition স্পেসিফিকেশন

Itel A90 লিমিটেড এডিশনের সামনে 6.6 ইঞ্চি IPS ডিসপ্লে রয়েছে যা 90 হার্টজ রিফ্রেশ রেট, 480 নিট পিক ব্রাইটনেস, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও এইচডি+ রেজোলিউশন (720 x 1,620 পিক্সেল) সাপোর্ট করে। স্ক্রিনে আইফোনের স্টাইলে ডায়নামিক বার ফিচার আছে। এটি ফ্রন্ট ক্যামেরা কাটআউটের চারপাশে কল অ্যালার্ট, এবং ব্যাটারি চার্জিং সম্পর্কিত নোটিফিকেশন প্রদর্শন করে। সিকিউরিটির জন্য সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

স্মার্টফোনটি 2.2 গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা-কোর ইউনিসক T7100 প্রসেসর দ্বারা চালিত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। উন্নত অডিও কোয়ালিটির জন্য ফোনটি DTS প্রযুক্তির সঙ্গে এসেছে। ডিভাইসটি সফটওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড 14 গো এডিশনে সংস্করণে চলে, যা মূলত কম বাজেটের মোবাইল ফোনের জন্য তৈরি অ্যান্ড্রয়েডের লাইট ভার্সন।

Itel A90 Limited Edition মডেলে কোম্পানির নিজস্ব AI অ্যাসিস্ট্যান্ট আছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভয়েস কমান্ড দিয়ে ট্রান্সলেট, জটিল অঙ্ক সমাধান, অ্যাপ খোলা, হোয়াটসঅ্যাপ ভয়েস বা ভিডিয়ো কল, এবং সেটিংস পাল্টানোর মতো কাজ করতে পারবেন। হ্যান্ডসেটটি 5,000mAh ব্যাটারি পেয়েছে যা 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য, পিছনে 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা রয়েছে। আর সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  2. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  3. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  4. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  5. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  6. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  7. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  8. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  9. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  10. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.