Jio Phone-এর থেকে কতটা আলাদা Jio Phone 2?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 জুলাই 2018 11:30 IST
হাইলাইট
  • মঙ্গলবার Jio Phone 2 লঞ্চের কথা ঘোষনা করেছিল Reliance Jio
  • Jio Phone 2 এর দাম 2,999 টাকা
  • 15 আগস্ট থেকে এই ফোন বিক্রি শুরু হবে

মঙ্গলবার কোম্পানির বার্ষিক সাধারন সভায় Jio Phone 2 লঞ্চের কথা ঘোষনা করেছিল Reliance Jio। একই ইভেন্টে কোম্পানির ফাইবার ব্রডব্যান্ড Jio GigaFiber লঞ্চের কথা ঘোষনা করেছে Jio। নতুন Jio Phone 2 তে গত বছর লঞ্চ হওয়া Jio Phone এর থেকে অনেক আপডেট যোগ হয়েছে। আগের থেকে আকারে বড় হওয়ার সাথেসাথেই Jio Phone 2 তে যোগ হয়েছে QWERTY কি-বোর্ড। কিন্তু Jio Phone এর থেকে কতটা আলাদা নতুন Jio Phone 2?

Jio Phone 2 বনান Jio Phone এর দাম

ভারতে Jio Phone 2 এর দাম 2,999 টাকা। 15 আগস্ট থেকে এই ফোন বিক্রি শুরু হবে। যদিও কীভাবে এই ফোন বুক করা যাবে তা জানায়নি Jio।

অন্যদিকে গত বছর লঞ্চ হওয়া Jio Phone এর দাম 1,500 টাকা। তবে এই ফোন কার্যত বিনামূল্যে পাচ্ছেন গ্রাহকরা। কারন এই 1,500 টাকা শর্তসাপেক্ষে ফেরৎ পেয়ে যাবেন। Jio.com ও অন্যান্য অফলাইন Jio আউটলেটে থেকে Jio Phone কেনা যায়। নতুন Jio Phone হাঙ্গামা অফারে পুরনো ফিচারফোন এক্সচেঞ্জ করে মাত্র 501 টাকায় Jio Phone কেনা যাবে।

Jio Phone 2 বনাম Jio Phone এর ডিজাইন

এই দুই ফোনের অন্যতম প্রধান পার্থক্য ফোনের ডিজাইন। Jio Phone 2 তে আছে হরাইজেন্টাল স্ক্রিন ও QWERTY কি-বোর্ড। ব্ল্যাকবেরী ফোনের ডিজাইন থেকে অনুপ্রাণিত Jio Phone 2 এর ডিজাইন। অন্যদিকে Jio Phone আকারে অনেকটা ছোট। Jio Phone  এ ব্যবহার হয়েছে T9 কি-বোর্ড। এর সাথেই Jio Phone এ একটি ডেডিকেটেড ভয়েস অ্যাসিস্ট্যান্ট বাটন রয়েছে।

 

Jio Phone 2 বনাম Jio Phone এর সফটওয়্যার

Jio Phone 2 ও Jio Phone দুটি ফোনেই KaiOS অপারেটিং সিস্টেম চলবে। তাই এই দুটি ফোনেই প্রায় একই অ্যাপ চলবে। তবে Jio Phone 2 তে প্রিলোডেড থাকবে YouTube ও WhatsApp। তবে এই দুটি অ্যাপ 15 আগস্ট থেকে Jio Phone এও ডাউনলোড করা যাবে।

Jio Phone 2 বনাম Jio Phone স্পেসিফিকেশান

স্পেসিফিকেশানের দিক থেকে এই দুই ফোনে বিশেষ কোন তফাৎ নেই। দুটি ফোনেই একই RAM, ক্যামেরা, ইন্টারনাল স্টোরেজ, ডিসপ্লে সাইজ ও রেস্লিউশান ও ব্যাটারি ব্যবহার হয়েছে।


Is Jio Phone 2 the perfect smart feature phone for the masses? We discussed that on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio Phone 2, Jio Phone, Jio, Reliance Jio
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Airtel গ্রাহকদের জন্য আনন্দের খবর, ফ্রি-তে মিলছে 8,500 টাকার রিওয়ার্ডস
  2. Moto Pad 70 ট্যাব 13 ইঞ্চির 3.5K স্ক্রিন, 10,200nAh ব্যাটারি, ও JBL স্পিকার-সহ ভারতে আসছে
  3. Redmi K90 Ultra: গরমের সমস্যা মিটবে, এবার ফোনের ভিতরে ফ্যান, মাসের শেষে আসছে রেডমির নতুন মডেল
  4. সুপারকারের আভিজাত্য নিয়ে ভারতে এল Infinix Note 60 Pro Pininfarinaএডিশন, এমন ফোন দেশে একটাই
  5. boAt Airdopes ProClip: কানে না গুঁজেই গান শোনা যাবে! মাত্র 1,599 টাকায় ক্লিপ ইয়ারবাড আনল বোট
  6. Nothing Phone 4b লঞ্চের আগেই ফাঁস বড় তথ্য, নতুন ফোনে থাকছে এই প্রসেসর
  7. Realme কোম্পানির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, CEO ইস্তাফা দেওয়ার পর বাড়ছে জল্পনা
  8. Meta Glasses: সস্তায় স্মার্ট চশমা আনল মেটা, ছবি তুলবে, কথা বলবে, গান শোনাবে, আবার পথও চেনাবে
  9. জুলাইয়ের শুরুতেই ভারতে বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছে Oppo, আসছে দুর্দান্ত ক্যামেরার দুই ফোন
  10. Redmi 17C: রেডমি একদম সস্তায় নয়া ফোন বাজারে আনল, ক্যামেরা চারটে মনে হলেও আসলে একটি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.