Jio Phone 2 তে গত বছর লঞ্চ হওয়া Jio Phone এর থেকে অনেক আপডেট যোগ হয়েছে। আগের থেকে আকারে বড় হওয়ার সাথেসাথেই Jio Phone 2 তে যোগ হয়েছে QWERTY কি-বোর্ড। কিন্তু Jio Phone এর থেকে কতটা আলাদা নতুন Jio Phone 2?
মঙ্গলবার কোম্পানির বার্ষিক সাধারন সভায় Jio Phone 2 লঞ্চের কথা ঘোষনা করেছিল Reliance Jio। একই ইভেন্টে কোম্পানির ফাইবার ব্রডব্যান্ড Jio GigaFiber লঞ্চের কথা ঘোষনা করেছে Jio। নতুন Jio Phone 2 তে গত বছর লঞ্চ হওয়া Jio Phone এর থেকে অনেক আপডেট যোগ হয়েছে। আগের থেকে আকারে বড় হওয়ার সাথেসাথেই Jio Phone 2 তে যোগ হয়েছে QWERTY কি-বোর্ড। কিন্তু Jio Phone এর থেকে কতটা আলাদা নতুন Jio Phone 2?
ভারতে Jio Phone 2 এর দাম 2,999 টাকা। 15 আগস্ট থেকে এই ফোন বিক্রি শুরু হবে। যদিও কীভাবে এই ফোন বুক করা যাবে তা জানায়নি Jio।
অন্যদিকে গত বছর লঞ্চ হওয়া Jio Phone এর দাম 1,500 টাকা। তবে এই ফোন কার্যত বিনামূল্যে পাচ্ছেন গ্রাহকরা। কারন এই 1,500 টাকা শর্তসাপেক্ষে ফেরৎ পেয়ে যাবেন। Jio.com ও অন্যান্য অফলাইন Jio আউটলেটে থেকে Jio Phone কেনা যায়। নতুন Jio Phone হাঙ্গামা অফারে পুরনো ফিচারফোন এক্সচেঞ্জ করে মাত্র 501 টাকায় Jio Phone কেনা যাবে।
এই দুই ফোনের অন্যতম প্রধান পার্থক্য ফোনের ডিজাইন। Jio Phone 2 তে আছে হরাইজেন্টাল স্ক্রিন ও QWERTY কি-বোর্ড। ব্ল্যাকবেরী ফোনের ডিজাইন থেকে অনুপ্রাণিত Jio Phone 2 এর ডিজাইন। অন্যদিকে Jio Phone আকারে অনেকটা ছোট। Jio Phone এ ব্যবহার হয়েছে T9 কি-বোর্ড। এর সাথেই Jio Phone এ একটি ডেডিকেটেড ভয়েস অ্যাসিস্ট্যান্ট বাটন রয়েছে।
Jio Phone 2 ও Jio Phone দুটি ফোনেই KaiOS অপারেটিং সিস্টেম চলবে। তাই এই দুটি ফোনেই প্রায় একই অ্যাপ চলবে। তবে Jio Phone 2 তে প্রিলোডেড থাকবে YouTube ও WhatsApp। তবে এই দুটি অ্যাপ 15 আগস্ট থেকে Jio Phone এও ডাউনলোড করা যাবে।
স্পেসিফিকেশানের দিক থেকে এই দুই ফোনে বিশেষ কোন তফাৎ নেই। দুটি ফোনেই একই RAM, ক্যামেরা, ইন্টারনাল স্টোরেজ, ডিসপ্লে সাইজ ও রেস্লিউশান ও ব্যাটারি ব্যবহার হয়েছে।
Is Jio Phone 2 the perfect smart feature phone for the masses? We discussed that on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Introduces Spaces for Designing Custom Experiences Inside Muse AI App
Nvidia Probes Whether CEO Jensen Huang Was Target of Foreign Spying
Xiaomi 18 Reportedly Spotted on 3C Certification Website With 100W Fast Charging Support