6999 টাকায় শুরু হল Lava Bold N2 Lite স্মার্টফোনের সেল, ডুয়াল ক্যামেরা, 64GB স্টোরেজ রয়েছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 10 এপ্রিল 2026 21:15 IST
হাইলাইট
  • Lava Bold N2 Lite-এর সামনে 90Hz এলসিডি ডিসপ্লে আছে
  • ফোনটি 13 মেগাপিক্সেল ডুয়েল AI ক্যামেরার সাথে আসছে
  • Lava Bold N2 Lite মডেলে 5,000mAh ব্যাটারি আছে

Lava Bold N2 Lite is available in two colour options

Photo Credit: Lava

Lava Bold N2 Lite পয়লা এপ্রিল ভারতে এসেছিল। আর আজ এই বাজেট স্মার্টফোনের বিক্রি শুরু হয়েছে। ফার্স্ট সেলে 7,000 টাকার কমে লাভার নতুন হ্যান্ডসেট কেনার সুযোগ মিলছে। Amazon দিচ্ছে সর্বোচ্চ 400 টাকার কুপন ডিসকাউন্ট। যার ফলে এর দাম অনেকটা কমে আসবে। ফোনে 64 জিবি ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে। Lava Bold N2 Lite মডেলে 13 মেগাপিক্সেল ডুয়াল AI ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটি 6 জিবি পর্যন্ত র‍্যাম (ভার্চুয়াল র‍্যাম অর্ন্তভুক্ত) অফার করে। এতে স্মুথ 90Hz ডিসপ্লে, IP64 স্তরের জল এবং ধুলোরোধী রেটিং, ও 3.5 মিমি অডিও জ্যাকের মতো বেসিক ফিচার আছে।

Lava Bold N2 Lite দাম ও সেল অফার

Lava Bold N2 Lite ভারতে 3 জিবি র‍্যাম + 64 জিবি ইন্টার্নাল স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে বিক্রি হচ্ছে। দাম 7,399 টাকা রেখেছে কোম্পানি। তবে 400 টাকা ভাউচার ডিসকাউন্ট অর্ন্তভুক্ত থাকার ফলে দাম 6,999 টাকায় নেমে আসবে। এছাড়াও, Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 239 টাকা ক্যাশব্যাক মিলবে। এটি কোলার গোল্ড এবং নীলগিরি ব্লু কালার অপশনে উপলব্ধ।

Lava Bold N2 Lite স্পেসিফিকেশন

লাভা বোল্ড এন2 লাইট একটি নচযুক্ত 6.75 ইঞ্চির এলসিডি ডিসপ্লের সাথে এসেছে। এটি 90 হার্টজের রিফ্রেশ রেট এবং HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) সমর্থন করে। ফোনটি পাওয়ার ব্যাকআপের জন্য 10W চার্জিং সাপোর্টের সাথে 5,000mAh ব্যাটারি পেয়েছে। ফোনটিতে 1.6 গিগাহার্টজ পিক ক্লক স্পিডের অক্টা-কোর Unisoc SC9863A প্রসেসর ও IMG8322 জিপিইউ রয়েছে।

Lava Bold N2 Lite-এ 6 জিবি ডাইনামিক র‍্যাম (3 জিবি ফিজিক্যাল + 3 জিবি ভার্চুয়াল) সাপোর্ট আছে। SD কার্ড দিয়ে স্টোরেজ 512 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ছবি ও ভিডিও তোলার জন্য, লাভার নতুন স্মার্টফোনের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেল ডুয়েল AI ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরায় বিউটি, HDR, নাইট মোড, স্লো মোশন পোট্রেট, ফিল্টার, ও টাইমল্যাপসের মতো মোড ব্যবহার করা যাবে।

সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা আছে। সফটওয়্যারের দিক থেকে লাভার এই বাজেট হ্যান্ডসেটে Android 15 Go Edition প্রি-ইনস্টল করা আছে, যা ব্লোটওয়্যার ও বিজ্ঞাপন মুক্ত অভিজ্ঞতা প্রদান করবে। এতে সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

 
KEY SPECS
Display 6.75-inch
Processor Unisoc 9863A
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel
RAM 3GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 15 Go
Resolution 720x1600 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 6999 টাকায় শুরু হল Lava Bold N2 Lite স্মার্টফোনের সেল, ডুয়াল ক্যামেরা, 64GB স্টোরেজ রয়েছে
  2. Nothing-এর নতুন ফোন CMF Phone 3 Pro শীঘ্রই বাজারে আসছে, লঞ্চের আগেই স্পেসিফিকেশন ফাঁস
  3. Huawei Pura 90 Pro সিরিজ এপ্রিল 20 লঞ্চ হচ্ছে, ডিজাইন ও ক্যামেরার কম্বিনেশন মুগ্ধ করবে
  4. Oppo Find X9 Ultra: ওপ্পো ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনার ঘোষণা করল, এপ্রিলে লঞ্চ
  5. 5000 টাকা ছাড়ে দুই নতুন Samsung 5G ফোনের সেল শুরু, 2 বছর পর্যন্ত নো-কস্ট EMI অফার
  6. Google Pay বড় চমক আনল, অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে করা যাবে UPI পেমেন্ট
  7. Ai+ PulseTab ভারতে 9999 টাকায় লঞ্চ হল, 8000mAh ব্যাটারি, কোয়াড স্পিকার, 10.95 ইঞ্চি FHD+ ডিসপ্লে আছে
  8. Realme C100 4G শক্তিশালী 8000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  9. Ai+ Nova Flip 5G: দেশের সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম এত কম
  10. দেদার ডিসকাউন্টে 9,000mAh ব্যাটারির OnePlus Nord 6 স্মার্টফোনের সেল শুরু
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.