Lava Bold N2 Lite পয়লা এপ্রিল ভারতে এসেছিল, যার প্রথম সেল আজ থেকে শুরু হয়েছে।
Photo Credit: Lava
Lava Bold N2 Lite is available in two colour options
Lava Bold N2 Lite পয়লা এপ্রিল ভারতে এসেছিল। আর আজ এই বাজেট স্মার্টফোনের বিক্রি শুরু হয়েছে। ফার্স্ট সেলে 7,000 টাকার কমে লাভার নতুন হ্যান্ডসেট কেনার সুযোগ মিলছে। Amazon দিচ্ছে সর্বোচ্চ 400 টাকার কুপন ডিসকাউন্ট। যার ফলে এর দাম অনেকটা কমে আসবে। ফোনে 64 জিবি ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে। Lava Bold N2 Lite মডেলে 13 মেগাপিক্সেল ডুয়াল AI ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটি 6 জিবি পর্যন্ত র্যাম (ভার্চুয়াল র্যাম অর্ন্তভুক্ত) অফার করে। এতে স্মুথ 90Hz ডিসপ্লে, IP64 স্তরের জল এবং ধুলোরোধী রেটিং, ও 3.5 মিমি অডিও জ্যাকের মতো বেসিক ফিচার আছে।
Lava Bold N2 Lite ভারতে 3 জিবি র্যাম + 64 জিবি ইন্টার্নাল স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে বিক্রি হচ্ছে। দাম 7,399 টাকা রেখেছে কোম্পানি। তবে 400 টাকা ভাউচার ডিসকাউন্ট অর্ন্তভুক্ত থাকার ফলে দাম 6,999 টাকায় নেমে আসবে। এছাড়াও, Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 239 টাকা ক্যাশব্যাক মিলবে। এটি কোলার গোল্ড এবং নীলগিরি ব্লু কালার অপশনে উপলব্ধ।
লাভা বোল্ড এন2 লাইট একটি নচযুক্ত 6.75 ইঞ্চির এলসিডি ডিসপ্লের সাথে এসেছে। এটি 90 হার্টজের রিফ্রেশ রেট এবং HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) সমর্থন করে। ফোনটি পাওয়ার ব্যাকআপের জন্য 10W চার্জিং সাপোর্টের সাথে 5,000mAh ব্যাটারি পেয়েছে। ফোনটিতে 1.6 গিগাহার্টজ পিক ক্লক স্পিডের অক্টা-কোর Unisoc SC9863A প্রসেসর ও IMG8322 জিপিইউ রয়েছে।
Lava Bold N2 Lite-এ 6 জিবি ডাইনামিক র্যাম (3 জিবি ফিজিক্যাল + 3 জিবি ভার্চুয়াল) সাপোর্ট আছে। SD কার্ড দিয়ে স্টোরেজ 512 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ছবি ও ভিডিও তোলার জন্য, লাভার নতুন স্মার্টফোনের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেল ডুয়েল AI ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরায় বিউটি, HDR, নাইট মোড, স্লো মোশন পোট্রেট, ফিল্টার, ও টাইমল্যাপসের মতো মোড ব্যবহার করা যাবে।
সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা আছে। সফটওয়্যারের দিক থেকে লাভার এই বাজেট হ্যান্ডসেটে Android 15 Go Edition প্রি-ইনস্টল করা আছে, যা ব্লোটওয়্যার ও বিজ্ঞাপন মুক্ত অভিজ্ঞতা প্রদান করবে। এতে সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Amazon Great Indian Festival 2026: Best Phone Deals Under Rs 30,000
Amazon Great Indian Festival 2026: Best Phone Deals Under Rs. 20,000
Infinix GT 50 Pro India Launch Timeline Revealed; to Debut New Gaming Ecosystem