7,999 টাকায় 128GB স্টোরেজ, 50MP ক্যামেরা, ও 120Hz ডিসপ্লে একমাত্র এই ফোনে, কোথায় পাবেন দেখুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 6 এপ্রিল 2026 18:43 IST
হাইলাইট
  • Lava Bold N2 Pro একমাত্র ফোন যা 7,999 টাকায় 128GB স্টোরেজ দিচ্ছে
  • স্মার্টফোনটি 50 মেগাপিক্সেল AI ক্যামেরার সাথে এসেছে
  • SD কার্ডের মাধ্যমে স্টোরেজ 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে

Lava Bold N2 Pro has a 50-megapixel rear camera

Photo Credit: Lava

Lava Bold N2 Pro গত মঙ্গলবার ভারতে এসেছিল। লঞ্চের ছয় দিনের মাথায় ফোনটির বিক্রি আরম্ভ হয়েছে। এটি বর্তমানে 8,000 টাকা বাজেটের মধ্যে একমাত্র ফোন যা 128 জিবি স্টোরেজ অফার করে। লাভার এই নতুন স্মার্টফোন 50 মেগাপিক্সেল AI ক্যামেরার সাথে বাজারে এন্ট্রি নিয়েছে। ফোনটি 8 জিবি পর্যন্ত র‍্যামের (ভার্চুয়াল র‍্যাম অর্ন্তভুক্ত) সাথে এসেছে। Lava Bold N2 Pro স্মুথ 120Hz রিফ্রেশ রেট, ডুয়াল 4G VoLTE, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP54 স্তরের জল এবং ধুলোরোধী রেটিং, ও 3.5 মিমি অডিও জ্যাকের মতো ফিচার্স পেয়েছে।

Lava Bold N2 Pro দাম ও সেল অফার

Lava Bold N2 Pro ভারতে 4 জিবি র‍্যাম + 128 জিবি ইন্টার্নাল স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে বিক্রি হচ্ছে। দাম 7,999 টাকা রেখেছে কোম্পানি। এটি ইক্লিপস গ্রে এবং অরোরা গোল্ড কালার অপশনে উপলব্ধ। ফোনটি ফ্লিপকার্ট থেকে কেনা যাচ্ছে। Flipkart Axis ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 398 টাকা ক্যাশব্যাক মিলবে। অর্থাৎ দাম 7,601 টাকায় নেমে আসবে।

Lava Bold N2 Pro স্পেসিফিকেশন

লাভা বোল্ড এন2 প্রো মডেলের সামনে একটি নচযুক্ত 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) সমর্থন করে। ফোনটি পাওয়ার ব্যাকআপের জন্য 18W চার্জিং সাপোর্টের সাথে একটি 5,000mAh ব্যাটারি পেয়েছে। এতে সর্বোচ্চ 1.8 গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা-কোর Unisoc T7250 প্রসেসর দিয়েছে কোম্পানি। সাথে গ্রাফিক্সের জন্য Mali-G57 জিপিইউ রয়েছে।

Lava Bold N2 Pro-তে 8 জিবি ডাইনামিক র‍্যাম (4 জিবি ফিজিক্যাল + 4 জিবি ভার্চুয়াল) সাপোর্ট আছে। আবার মাইক্রোএসডি কার্ড দিয়ে স্টোরেজ 512 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ছবি ও ভিডিও তোলার জন্য, লাভার নতুন স্মার্টফোনের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল AI ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

সফটওয়্যারের দিক থেকে লাভার এই বাজেট ফোনে Android 15 প্রি-ইনস্টল করা আছে। কোম্পানি দাবি করছে, এটি ব্লোটওয়্যার এবং বিজ্ঞাপন মুক্ত অভিজ্ঞতা প্রদান করবে। ফোনটি একটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 16) ও দুই বছর ধরে সিকিউরিটি আপডেট (2028 সাল পর্যন্ত) পাবে।

 
KEY SPECS
Display 6.75-inch
Front Camera 13-megapixel
Rear Camera 50-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 15
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme ভারতে আনছে 165Hz ডিসপ্লে ও 9,000mAh ব্যাটারির প্রথম মিড-রেঞ্জ ফোন
  2. লঞ্চের আগেই OnePlus Nord CE 6 Lite এর দাম ও ফিচার্স সামনে এল, সেরা বাজেট ফোন হতে পারে
  3. OpenAI আনছে AI স্মার্টফোন, Android ও iPhone ছাড়িয়ে ভবিষ্যতের দুনিয়া দেখবে বিশ্ব
  4. গরমে সারাক্ষণ ফ্যান চালালে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? জানলে চমকে উঠবেন
  5. Jio গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা, বন্ধ হতে পারে সিম, এখনই জানুন কী করবেন
  6. XChat: হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে লঞ্চ হল ইলন মাস্কের এক্সচ্যাট মেসেজিং অ্যাপ, কি কি ফিচার দেখুন
  7. নতুন Redmi ফোনের সেল শুরু, 120Hz ডিসপ্লে ও 6300mAh ব্যাটারি মাত্র 10499 টাকায়
  8. Meta লঞ্চ করল নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Instants, ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে কতটা আলাদা
  9. Redmi Note 17 Pro Max অসাধারণ 200MP ক্যামেরা ও বিশাল 10000mAh+ ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  10. Google-এর এক আপডেটে বদলে গেল Android স্মার্টফোন, আর লাগবে বা OTP
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.