Lava Bold N2 Pro ভারতে 4 জিবি র্যাম + 128 জিবি ইন্টার্নাল স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে এসেছে। দাম 7,999 টাকা। স্মার্টফোনটি ফ্লিপকার্ট থেকে কেনা যাচ্ছে। Flipkart Axis ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 398 টাকা ক্যাশব্যাক মিলবে। অর্থাৎ দাম 7,601 টাকায় নেমে আসবে।
Photo Credit: Lava
Lava Bold N2 Pro has a 50-megapixel rear camera
Lava Bold N2 Pro গত মঙ্গলবার ভারতে এসেছিল। লঞ্চের ছয় দিনের মাথায় ফোনটির বিক্রি আরম্ভ হয়েছে। এটি বর্তমানে 8,000 টাকা বাজেটের মধ্যে একমাত্র ফোন যা 128 জিবি স্টোরেজ অফার করে। লাভার এই নতুন স্মার্টফোন 50 মেগাপিক্সেল AI ক্যামেরার সাথে বাজারে এন্ট্রি নিয়েছে। ফোনটি 8 জিবি পর্যন্ত র্যামের (ভার্চুয়াল র্যাম অর্ন্তভুক্ত) সাথে এসেছে। Lava Bold N2 Pro স্মুথ 120Hz রিফ্রেশ রেট, ডুয়াল 4G VoLTE, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP54 স্তরের জল এবং ধুলোরোধী রেটিং, ও 3.5 মিমি অডিও জ্যাকের মতো ফিচার্স পেয়েছে।
Lava Bold N2 Pro ভারতে 4 জিবি র্যাম + 128 জিবি ইন্টার্নাল স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে বিক্রি হচ্ছে। দাম 7,999 টাকা রেখেছে কোম্পানি। এটি ইক্লিপস গ্রে এবং অরোরা গোল্ড কালার অপশনে উপলব্ধ। ফোনটি ফ্লিপকার্ট থেকে কেনা যাচ্ছে। Flipkart Axis ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 398 টাকা ক্যাশব্যাক মিলবে। অর্থাৎ দাম 7,601 টাকায় নেমে আসবে।
লাভা বোল্ড এন2 প্রো মডেলের সামনে একটি নচযুক্ত 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) সমর্থন করে। ফোনটি পাওয়ার ব্যাকআপের জন্য 18W চার্জিং সাপোর্টের সাথে একটি 5,000mAh ব্যাটারি পেয়েছে। এতে সর্বোচ্চ 1.8 গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা-কোর Unisoc T7250 প্রসেসর দিয়েছে কোম্পানি। সাথে গ্রাফিক্সের জন্য Mali-G57 জিপিইউ রয়েছে।
Lava Bold N2 Pro-তে 8 জিবি ডাইনামিক র্যাম (4 জিবি ফিজিক্যাল + 4 জিবি ভার্চুয়াল) সাপোর্ট আছে। আবার মাইক্রোএসডি কার্ড দিয়ে স্টোরেজ 512 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ছবি ও ভিডিও তোলার জন্য, লাভার নতুন স্মার্টফোনের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল AI ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
সফটওয়্যারের দিক থেকে লাভার এই বাজেট ফোনে Android 15 প্রি-ইনস্টল করা আছে। কোম্পানি দাবি করছে, এটি ব্লোটওয়্যার এবং বিজ্ঞাপন মুক্ত অভিজ্ঞতা প্রদান করবে। ফোনটি একটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 16) ও দুই বছর ধরে সিকিউরিটি আপডেট (2028 সাল পর্যন্ত) পাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Amazon Great Indian Festival 2026: Best Phone Deals Under Rs 30,000
Amazon Great Indian Festival 2026: Best Phone Deals Under Rs. 20,000
Infinix GT 50 Pro India Launch Timeline Revealed; to Debut New Gaming Ecosystem