Lava Bold N2 Pro offers 128GB storage under 8,000
Photo Credit: Lava
Lava Bold N2 Pro আজ ভারতে 8,000 টাকার কমে লঞ্চ হয়েছে। এটি লাভার অন্যান্য স্মার্টফোনের মতো একটি লো বাজেট মডেল, যা আমজনতার সস্তায় নতুন ফোন কেনার স্বপ্নপূরণ করবে। ডিভাইসটি একটি 50 মেগাপিক্সেল AI রিয়ার ক্যামেরার সাথে বাজারে এন্ট্রি নিয়েছে। ফোনটি 8 জিবি পর্যন্ত র্যাম (ভার্চুয়াল র্যাম অর্ন্তভুক্ত) অফার করছে। Lava Bold N2 Pro মডেলের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে স্মুথ 120Hz রিফ্রেশ রেট, ডুয়াল 4G VoLTE, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP54 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 3.5 মিমি অডিও জ্যাক, ইত্যাদি।
Lava Bold N2 Pro ভারতে 4 জিবি র্যাম + 128 জিবি ইন্টার্নাল স্টোরেজের সিঙ্গেল ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনটির দাম 7,999 টাকা রেখেছে কোম্পানি। এটি ইক্লিপস গ্রে ও অরোরা গোল্ড কালার অপশনে উপলব্ধ। লাভা বিনামূল্যে হোম সার্ভিস অফার করছে। ফোনটি ফ্লিপকার্টে এপ্রিল 6 দুপুর বারোটা থেকে বিক্রি হবে।
লাভা বোল্ড এন2 প্রো নচযুক্ত 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য, লাভার নতুন ফোনের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ একটি 50 মেগাপিক্সেল AI ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।
Lava Bold N2 Pro রান করে 1.8 গিগাহার্টজ পিক ক্লক স্পিডের অক্টা-কোর Unisoc T7250 প্রসেসরে। সাথে Mali-G57 জিপিইউ রয়েছে। ডিভাইসে 4 জিবি র্যাম + 128 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ পাওয়া যাচ্ছে, যা এমন বাজেট ফোনে বড় ব্যাপার। আবার ফোনটিতে 8 জিবি ডাইনামিক র্যাম (4 জিবি ফিজিক্যাল এবং 4 জিবি ভার্চুয়াল) সাপোর্ট আছে। মাইক্রোএসডি কার্ড দিয়ে স্টোরেজ 512 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
সফটওয়্যারের দিক থেকে লাভার নতুন বাজেট ফোনে Android 15 প্রি-ইনস্টল করা আছে। কোম্পানি দাবি করছে, এটি ব্লোটওয়্যার এবং বিজ্ঞাপন মুক্ত অভিজ্ঞতা প্রদান করবে। ফোনটি একটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও দুই বছর সিকিউরিটি আপডেট পাবে বলে নিশ্চিত করা হয়েছে।
এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 18W চার্জিং সাপোর্টের সাথে একটি 5,000mAh ব্যাটারি আছে। Lava Bold N2 Pro-এর-এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে অটো কল রেকর্ডিং, FM রেডিও, কনফারেন্স কলিং, অ্যানোনিমাস কলিং, ইত্যাদি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.