8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite

Lava Bold N4 Lite ভারতে 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে।

8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite

Photo Credit: Lava

Lava Bold N4 Lite is available in two color options

হাইলাইট
  • Lava Bold N4 Lite ভারতে 8,000 টাকার কমে কেনা যাবে
  • এটি 5,000mAh ব্যাটারি ও 6.56 ইঞ্চি ডিসপ্লে অফার করে
  • Lava Bold N4 Lite-এর র‍্যাম ভার্চুয়ালি 6 জিবি পর্যন্ত বাড়ানো যাবে
বিজ্ঞাপন

Lava Bold N4 Lite বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে। এটি কোম্পানির Bold সিরিজের নতুন সংযোজন, যা 8,000 টাকারও কমে কেনা যাবে। যারা কম দামে ভাল Android স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য লাভার নতুন হ্যান্ডসেট উপযুক্ত হতে পারে। এটি দু'টি কালার ও একটি স্টোরেজ অপশনে দেশের বাজারে উপলব্ধ হবে। Lava Bold N4 Lite মডেলে 90Hz ডিসপ্লে, MIL-STD-810 মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, 6 জিবি ভার্চুয়াল র‍্যাম, এবং 5,000mAh ব্যাটারি পাওয়া যাবে। Lava দুই বছর সিকিউরিটি প্যাচ আপডেট সরবরাহ করবে। এমন সফটওয়্যার সাপোর্ট লো বাজেটের ফোনে বিরল বলা চলে।

Lava Bold N4 Lite দাম

Lava Bold N4 Lite ভারতে 8,099 টাকায় লঞ্চ হয়েছে। এটি 3 জিবি র‍্যাম ও 32 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। এই ফোনে একটাই কনফিগারেশন আছে। লাভার নতুন হ্যান্ডসেট এম্পায়ার গোল্ড এবং গোস্ট সিলভার রঙের বিকল্পে উপলব্ধ। ফোনটি Amazon থেকে কেনা যাবে।

আগামী সেপ্টেম্বর 3, দুপুর 12টায় ফোনের প্রথম সেল অনুষ্ঠিত হবে। স্পেশাল লঞ্চ অফারে এটি 7,999 টাকায় কেনা সম্ভব হবে। সংস্থা তাদের অন্যান্য ফোনের মতো নতুন মডেলে ডোরস্টেপ আফটার সেলস সার্ভিস দেবে। অর্থাৎ, ফোনে কোনও অসুবিধা বা সমস্য দেখা গেলে বাড়িতেই পরিষেবা মিলবে।

Lava Bold N4 Lite ফিচার্স, স্পেসিফিকেশন

লাভা বোল্ড এন4 লাইটের সামনে 6.56 ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। ফোনটি অক্টা-কোর Unisoc SC9863A প্রসেসর ব্যবহার করেছে। ফোনের র‍্যাম 6 জিবি (3 জিবি ফিজিক্যাল + 3 জিবি ভার্চুয়াল) পর্যন্ত ভার্চুয়ালি বাড়ানো যাবে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ 64 জিবি এক্সপ্যাড করার সুবিধা থাকছে।

ফটোগ্রাফির কথা বললে, লাভার এই 4G হ্যান্ডসেটের পিছনে একটি 8 মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এতে 5,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি টাইপ সি কেবলের মাধ্যমে 10 ওয়াট চার্জিং সাপোর্ট করে।

Android 16 Go Edition-এর সঙ্গে এসেছে Lava Bold N4 Lite। এটি মূলত অ্যান্ড্রয়েডের অপ্টিমাইজ করা হালকা সংস্করণ, যা কম বাজেটের ফোনের জন্য তৈরি হয়েছে। লাভা দুই বছর সিকিউটিরিটি আপডেট সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। এই ফোনে সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে।

প্রসঙ্গত, Lava Virat V1 Pro 5G সোমবার 15,999 টাকায় ভারতে লঞ্চ হয়েছে। আগস্ট 31 থেকে ফ্লিপকার্টে বিক্রি শুরু হবে। এটি 120Hz ডিসপ্লে, 50 মেগাপিক্সেলে ক্যামেরা, ও 6,000mAh ব্যাটারি অফার করে। এতে স্টক Android 16 OS, Unisoc T8200 চিপসেট, ও 18W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  2. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  3. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  4. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  5. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  6. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  7. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  8. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  9. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  10. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »