Lava Smart 4 Pro packs a 7,000mAh battery
Photo Credit: Lava
Lava Smart 4 Pro শুক্রবার ভারতে লঞ্চ হয়েছে। এটি গত আগস্টে দেশের বাজারে মুক্তি পাওয়া Lava Smart 4-এর আপগ্রেড ভার্সন হিসেবে এসেছে। ভারতীয় ব্র্যান্ডটি তাদের এই নতুন বাজেট স্মার্টফোনের দাম 11,000 টাকার নিচে রেখেছে। ফলে মূলত যারা কম দামে ফোন খুঁজছেন, তাদের জন্য লাভার নতুন হ্যান্ডসেট উপযুক্ত হতে পারে। এই ফোনের সবথেকে বড় হাইলাইট হল পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি। Lava Smart 4 Pro মাইক্রোএসডি কার্ড সাপোর্ট, ডুয়াল সিম 4G VoLTE, ফেস আনলক, ক্লিন Android OS, ও MIL-STD-810 মিলিটারি গ্রেড সার্টিফিকেশন অফার করছে।
Lava Smart 4 Pro ভারতে 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজের একটাই অপশনে উপলব্ধ। দাম 10,999 টাকা ধার্য করেছে কোম্পানি। লাভার নতুন ফোন নীলাম ব্লু ও কোনার্ক গোল্ড রঙের বিকল্পে উপলব্ধ। ফোনটি সারা দেশে বিভিন্ন রিটেল স্টোরে বিক্রি হবে।
সংস্থা তাদের অন্যান্য স্মার্টফোনের মতো নতুন ফোনের সঙ্গে ডোরস্টেপ আফটার সেলস সার্ভিস অফার করছে। কোম্পানি এক বছরের স্ট্যান্ডার্ড ওয়্যারেন্টি দিচ্ছে। এটি অফলাইনে মার্কেটকে লক্ষ্য করে আনা হয়েছে বলে জানা গিয়েছে।
লাভা স্মার্ট 4 প্রো ফোনের সামনে 6.75 ইঞ্চির নচযুক্ত এলসিডি ডিসপ্লে রয়েছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট ও HD+ রেজোলিউশন সমর্থন করে। ফটোগ্রাফির কথা বললে, লাভার এই হ্যান্ডসেটের পিছনে 13 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা রয়েছে। এটি পোট্রেট, নাইট, প্রো মোড, এআই, ও স্লো মোশান, ও টাইমল্যাপস অফার করে।
সেলফি ও ভিডিও চ্যাটের জন্য Lava Smart 4 Pro-র সামনে 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে অক্টা-কোর Unisoc T610 প্রসেসর ব্যবহার করেছে কোম্পানি, যার পিক ক্লক স্পিড হল 1.82 গিগাহার্টজ। চিপটি লঞ্চ হয়েছিল 2019 সালে। ফোনের র্যাম 8 জিবি (4 জিবি ফিজিক্যাল + 4 জিবি ভার্চুয়াল) পর্যন্ত ভার্চুয়ালি বাড়ানো যাবে।
মেমরি কার্ডের সাহায্যে লাভার নতুন ফোনের অনবোর্ড স্টোরেজ 512 জিবি পর্যন্ত বাড়ানোর সুবিধা থাকছে। ডিভাইসে 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার লিথিয়াম আয়ন ব্যাটারি আছে। এটি টাইপ সি কেবলের মাধ্যমে 18W চার্জিং সাপোর্ট করে।
নতুন Lava Smart 4 Pro রান করে ক্লিন Android 16 অপারেটিং সিস্টেমে। ক্রেতারা পরিষ্কার ইন্টারফেস ও ব্লোটওয়্যার-মুক্ত অভিজ্ঞতা পাবেন। সংস্থা কোনও OS আপগ্রেড না দিলেও, দুই বছর সিকিউরিটি আপডেট সরবরাহ করবে বলে জানিয়েছে। এতে নিরাপত্তার জন্য ফেস আনলক এবং সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.