15,000 টাকার কমে 128 জিবির 5G ফোন, বড় চমক নিয়ে হাজির দেশীয় সংস্থা Lava

Lava Virat V1 5G এখন 15,000 টাকার মধ্যে একটি ভাল মানের দেশী ফাইভ-জি স্মার্টফোন।

15,000 টাকার কমে 128 জিবির 5G ফোন, বড় চমক নিয়ে হাজির দেশীয় সংস্থা Lava

Photo Credit: Lava

Lava's Virat V1 5G now comes in a 128GB storage variant

হাইলাইট
  • Lava Virat V1 5G এবার থেকে দ্বিগুণ স্টোরেজের সঙ্গে বিক্রি হবে
  • এই বাজেট 5G স্মার্টফোনের 128 জিবি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে
  • Lava Virat V1 5G শক্তিশালী 6,000mAh ব্যাটারি অফার করে
বিজ্ঞাপন

Lava Virat V1 5G এবার থেকে দ্বিগুণ স্টোরেজের সঙ্গে ভারতে পাওয়া যাবে। জুলাইয়ে 64 জিবি পর্যন্ত স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। বুধবার লাভা তাদের বাজেট 5G ফোনটির 128 জিবি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। স্টোরেজ বাড়ানো ছাড়া ফোনে আর কোনও আপগ্রেড যুক্ত হয়নি। Lava Virat V1 5G এখন 15,000 টাকার মধ্যে একটি ভাল মানের দেশী ফাইভ-জি স্মার্টফোন। এতে Unisoc প্রসেসর, IP64 রেটিং, 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ এক্সপ্যানশন, 6,000mAh ব্যাটারি, এবং ক্লিন Android 16 অপারেটিং সিস্টেম আছে। Lava Virat সিরিজের ফোন ফ্লিপকার্টে এক্সক্লুসিভলি বিক্রি হয়।

Lava Virat V1 5G দাম

Lava Virat V1 5G-এর নতুন 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের কনফিগারেশন কিনতে 14,499 টাকা খরচ হবে। এই হ্যান্ডসেটের 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ অপশনের মূল্য 12,999 টাকা। এটি আর্য ব্লু ও সোনার গোল্ড কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাচ্ছে। কোম্পানির ফোনটির সঙ্গে ফ্রি হোম সার্ভিস অফার করছে।

স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, লাভা বিরাট ভি1 5G একটি 6.75 ইঞ্চির নচযুক্ত HD+ ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 16.7 মিলিয়ন কালার, এবং 550 নিট HBM ব্রাইটনেস সাপোর্ট করে। সফটওয়্যারের দিক থেকে ডিভাইসে স্টক Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টল থাকছে। লাভা দাবি করছে, ইউজাররা ব্লোটওয়্যার এবং বিজ্ঞাপন মুক্ত অভিজ্ঞতা পাবেন। 

Lava Virat V1 5G অক্টা-কোর Unisoc T8200 প্রসেসর ব্যবহার করে, যা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত একটি বাজেট ফ্রেন্ডলি চিপসেট। এটি LPDDR4x র‍্যাম, UFS 2.2 ইন্টার্নাল স্টোরেজ, এবং Mali-G57 MC2 GPU-এর সঙ্গে যুক্ত। ফোনের র‍্যাম ভার্চুয়ালি 8 জিবি (4 জিবি + 4 জিবি) পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

লাভার এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ-সহ 13 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা আছে। সামনের ক্যামেরায় 5 মেগাপিক্সেল সেন্সর দেওয়া আছে। এতে 6,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে, যা 10W চার্জিং সাপোর্ট করে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »