Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু

Lava Virat V1 5G এবং Virat V1 উভয় ফোনে 6.75 ইঞ্চি ডিসপ্লে, Unisoc প্রসেসর, ও IP64 রেটিং আছে।

Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু

Photo Credit: Lava

Lava Virat V1 4G has a 5,000mAh battery

হাইলাইট
  • Lava Virat V1 5G ভ্যারিয়েন্টে 6,000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে আছে
  • Lava Virat V1 মডেলে 5,000mAh ব্যাটারি আছে
  • Lava Virat V1 সিরিজের দুই মডেলেই 13MP মেইন ক্যামেরা আছে
বিজ্ঞাপন

Lava Virat সিরিজের দুই ফোন শুক্রবার (জুলাই 24) ভারতে লঞ্চ হল। ভারতীয় সংস্থাটি Lava Virat V1 5G এবং Virat V1 নামে দুটি নতুন স্মার্টফোন বাজারে এনেছে। ফোনগুলি সিঙ্গেল মেমরি কনফিগারেশন ও একজোড়া কালার অপশনে বিক্রি হবে। উভয় ফোনে 6.75 ইঞ্চি ডিসপ্লে, Unisoc প্রসেসর, IP64 রেটিং, ও 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ এক্সপ্যানশন সাপোর্ট দেওয়া হয়েছে। Lava Virat V1 5G মডেলে 6,000mAh ব্যাটারি ও Android 16 আছে। ফোনগুলির দাম 9,999 টাকা থেকে শুরু হচ্ছে। Lava জানিয়েছে যে, তারা আগামী সপ্তাহে প্রথম সেল আয়োজন করছে।

Lava Virat V1 5G ও Virat V1 দাম

Lava Virat V1 5G ভারতে 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজের একটাই কনফিগারেশনে উপলব্ধ ও দাম 12,999 টাকা রেখেছে কোম্পানি। তবে লঞ্চ অফারের অংশ হিসেবে 11,999 টাকায় বিক্রি করবে কোম্পানি। অন্য দিকে, Virat V1 মডেলের একই মেমরি অপশন কিনতে খরচ হবে 9,999 টাকা। এটিও 1,000 টাকা ডিসকাউন্টে সীমিত সময়ের জন্য 8,999 টাকায় সেল হবে।

Flipkart ও Lava ইন্ডিয়ার ওয়েবসাইটে জুলাই 31 দুপুর 12টা থেকে বিক্রি শুরু হবে। শুধুমাত্র সেলের প্রথম দিন 1,000 টাকা ডিসকাউন্ট অফার করবে কোম্পানি। Virat V1 5G আর্য ব্লু ও সোনার গোল্ড কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। Virat V1 নীলগিরি ব্লু ও হিমালয়ান সিলভার রঙের বিকল্পে মিলবে।

Lava Virat V1 5G ও Virat V1 স্পেসিফিকেশন

Lava Virat V1 5G ও Virat V1 উভয়েই 6.75 ইঞ্চির নচযুক্ত HD+ ডিসপ্লের সঙ্গে এসেছে। তবে 5G মডেলে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 16.7 মিলিয়ন কালার সাপোর্ট আছে। Virat V1 4G-এর ডিসপ্লে 90 হার্টজ ডিসপ্লে এবং 16 মিলিয়ন কালার অফার করে। নতুন ফোনগুলির র‍্যাম ভার্চুয়ালি 8 জিবি (4 জিবি + 4 জিবি) পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

Lava Virat V1 5G ও Virat V1 যথাক্রমে Unisoc T8200 এবং Unisoc SC9863A প্রসেসর দ্বারা চালিত। দুই ফোনেই 13 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। Lava Virat V1 4G-এ 5,000mAh ব্যাটারি আছে, যেখানে 5G ভার্সন আরও 1,000mAh বেশি ক্যাপাসিটি ব্যাটারি সেল পেয়েছে। কোম্পানি 10W চার্জার সরবরাহ করবে। 

সফটওয়্যারের দিক থেকে Lava Virat V1 5G-এ স্টক Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টল থাকছে। Virat V1 রান করে Android 15 Go এডিশনে। এটি প্রধানত এন্ট্রি-লেভেল ফোনের জন্য তৈরি অ্যান্ড্রয়েডের বিশেষ হালকা ভার্সন। কোম্পানি দাবি করছে, উভয় মডেল ব্লোটওয়্যার ও বিজ্ঞাপন মুক্ত অভিজ্ঞতা প্রদান করবে। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  2. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  3. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  4. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  5. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  6. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  7. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  8. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  9. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  10. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »