5 জুন বাজারে আসবে 4TB স্টোরেজ আর সম্পূর্ণ বেজেল বিহীন এই ফোন

 প্রথমে জানা গিয়েছিল 14 জুন লঞ্চ হবে এই ফোনটি। তবে সম্রতি এক সোশাল মিডিয়া পোস্টে কোম্পানির তরফে 5 জুন Lenovo Z5 লঞ্চের খবরটি নিশিত করা হয়েছে।

5 জুন বাজারে আসবে 4TB স্টোরেজ আর সম্পূর্ণ বেজেল বিহীন এই ফোন

Photo Credit: Weibo/ Lenovo Mobiles

এক সোশাল মিডিয়া পোস্টে কোম্পানির তরফে 5 জুন Lenovo Z5 লঞ্চের খবরটি নিশিত করা হয়েছে

হাইলাইট
  • 5 জুন লঞ্চ হবে Lenovo Z5
  • Z5 এ থাকবে বিশাল 4TB ইন্টারনাল স্টোরেজ
  • এই ফোনে পাওয়া যাবে 45 দিনের স্ট্যান্ডবাই ব্যাটারি ব্যাক আপ
বিজ্ঞাপন

গত কয়েক সপ্তাহ ধরেই সোশাল মিডিয়ায় নিজেদের লেটেস্ট স্মার্টফোনের উন্য উত্তেজনাকর পোস্ট করছেন Lenovo র ভাইস প্রেসিডেন্ট চ্যাং চেং। চিনের এক মাইক্রো ব্লগিং সাইটে চেং এর একাধিক পোস্টে আগেই জানা গিয়েছে Lenovo Z5 এর অনেক ফিচার। এর মধ্যেই অন্যতম এই ফোনের সম্পূর্ণ বেজেল লেস ডিসপ্লে আর বিশাল 4TB ইন্টারনাল স্টোরেজ। এবার কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে আগামি 5 জুন  বেজিং এ এক ইভেন্টে দিনের আলো দেখবে সম্প্রতি টেক দুনিয়ায় উত্তেজনা সৃষ্টি করা Lenovo Z5।

প্রথমে জানা গিয়েছিল 14 জুন লঞ্চ হবে এই ফোনটি। তবে সম্রতি এক সোশাল মিডিয়া পোস্টে কোম্পানির তরফে 5 জুন Lenovo Z5 লঞ্চের খবরটি নিশিত করা হয়েছে। ঐ দিন চিনের রাজধানীতে ভারতীয় সময় সকাল 11টা 30মিনিটে শুরু হবে এই লঞ্চ ইভেন্ট।

কিছুদিন আগেই কোম্পানির তরফে জানানো হয়েছিল তাদের নতুন স্মার্টফোন Z5 এ থাকবে বিশাল 4TB ইন্টারনাল স্টোরেজ। লেটেস্ট পার্টকেল টেকনোলজি ব্যাবহার করেই এই বিশাল স্টোরেজ স্মার্টফোনে ব্যাবহার করতে পেরেছে চিনের এই কোম্পানিটি।  এছাড়াও Lenovo Z5 এ থাকবে সম্পূর্ণ ফুল স্ক্রিন ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে বা নীচে কোন বেজেলের চিহ্ন থাকবে না বলে জানিয়েছে Lenovo।

কোম্পানির তরফে জানানো হয়েছে এই ফোনের বিশাল ইন্টারনাল স্টোরেজে রাখা যাবে 2000 টি HD সিনেমা, 150,000 লসলেস মিউজিক ফাইল আর 10 লক্ষ ছবি। প্রসঙ্গত এই ফোনের পিছনে থাকবে একটি ডুয়াল ক্যামেরা সেট আপ। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাপোর্ট থাকবে এই ফোনের ক্যামেরাতে।

সম্প্রতি একই মাইক্রো ব্লগিং সাইটে পোস্ট করে চেং জানিয়েছিলেন Z5 এ পাওয়া যাবে 45 দিনের স্ট্যান্ডবাই ব্যাটারি ব্যাক আপ। যা ঘন্টায় বদল করলে দাঁড়ায় 1080 ঘন্টা। বিশেষজ্ঞরা বলছেন ডাইনোসর ব্যাটারি ব্যাবহার না করলে এই কথা সত্যি হওয়া সম্ভব নয়। যদিও সাধারন ব্যাবহারে কত ব্যাক আপ পাওয়া যাবে তা জানাননি চেং।  কাগজে এই স্পেসিফিকেশান দেখে যে কোন ফোন বিশেষজ্ঞ চমকে উঠতেই বাধ্য। কিন্তু গ্রাহকদের মধ্যে বিশাল এই প্রত্যাশা তৈরী করে তা কতটা সফল করতে পারে Lenovo তা জানার জন্য অপেক্ষা করতে হবে 5 জুন পর্যন্ত।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  2. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  3. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  4. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
  5. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  6. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  7. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  8. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  9. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  10. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »