ক্যামেরা স্লাইডার, ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নিয়ে আসছে Lenovo Z5 Pro

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 অক্টোবর 2018 13:22 IST
হাইলাইট
  • জুন মাসে লঞ্চ হয়েছিল Lenovo Z5
  • 1 নভেম্বর বাজারে আসবে এই ফোনের পরবর্তী ভার্সান Lenovo Z5 Pro
  • Oppo Find X ও Mi Mix 3 এর মতো স্লাইডার ক্যামেরা ডিজাইন থাকবে

Lenovo Z5 Pro তে থাকবে বেজেল বিহীন ডিসপ্লে আর ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিট সেন্সার

Photo Credit: Weibo

জুন মাসে লঞ্চ হয়েছিল Lenovo Z5। লঞ্চের আগে কোম্পানি দাবি করেছিল এই ফোনে থাকবে সম্পূর্ণ বেজেল লেস ডিসপ্লে, 4TB স্টোরেজ। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি Lenovo। বাজারে আর দশটা ফোনের মতোই এই ফোনের ডিসপ্লের উপরেও ছিল একটি কালো নচ। আগামী 1 নভেম্বর বাজারে আসবে এই ফোনের পরবর্তী ভার্সান Lenovo Z5 Pro।

কোম্পানির এক প্রতিনিধি ইতিমধ্যেই এই ফোনের ছবি দেখিয়েছেন। সেখানে দেখা গিয়েছে Lenovo Z5 Pro ফোনে Oppo Find X ও Mi Mix 3 এর মতো স্লাইডার ক্যামেরা ডিজাইন থাকবে। তবে Oppo Find X এর স্লাইডার মোটরের সাহায্যে ওঠা নামা করলেও Lenovo Z5 Pro ফোনের ক্যামেরা স্লাইডার ম্যানুয়ালি ওঠানামা করবে। এছাড়াও Lenovo Z5 Pro তে থাকবে বেজেল বিহীন ডিসপ্লে আর ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিট সেন্সার।

Advertisement

এর আগে Lenovo Z5 লঞ্চের আগে একাধিক মিথ্যা দাবি করেছিনেল কোম্পানবির উচ্চ পদস্থ প্রতিনিধিরা। তাই টেক দুনিয়ায় বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এই কোম্পানি। Lenovo Z5 লঞ্চের আগে 4TB স্টোরেজ বেজেল লেস ডিসপ্লের কথা জানালেও পরে দেখা গিয়েছিল এই ফোনের ডিজাইন হুবহু iPhone X নকল করে ডিজাইন করা হয়েছ। তাই কোম্পানির কথা বিশ্বাস করতে নারাজ বেশিরভাগ টেক বিশেষজ্ঞ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Lenovo Z5 Pro, Lenovo Z5 Pro LAunch, Lenovo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  2. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  3. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  4. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  5. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  6. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  7. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  8. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  9. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  10. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.