বাজেট সেগমেন্টের দখল নিতে আজ বিক্রি শুরু হচ্ছে LG W10 আর W30

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 জুলাই 2019 10:30 IST
হাইলাইট
  • LG W10 এর দাম 8,999 টাকা
  • LG W30 এর দাম 9,999 টাকা
  • ফ্ল্যাশ সেলে এই ফোন বিক্রি হবে

LG W30 ফোনে থাকছে 4,000 mAh ব্যাটারি

বাজেট সেওগমেন্টের দখল নিতে গত মাসে ভারতে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে LG। এই ফোনগুলি হল LG W10, W30 আর W30 Pro। এর মধ্যে বুধবার ভারতে LG W10 আর W30 বিক্রি শুরু হচ্ছে। এই দুটি ফোনের ক্যামেরায় থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলেন্স সাপোর্ট। সাথে থাকছে নাইট মোড, পোট্রেট, বোকেহ আর ওয়াইড অ্যাঙ্কেল মোড। W30 ফোনে থাকছে ওয়াটার ড্রপ নচ। অন্যদিকে W10 ফোনে তুলনামুলক চওড়া নচ ব্যবহার করেছে LG। দুটি ফোনের ভিতরেই থাকছে 4,000 mAh ব্যাটারি।

LG W10 আর W30 এর দাম

LG W10 এর দাম 8,999 টাকা। LG W30 এর দাম 9,999 টাকা। আজ দুপুর 12 টায় Amazon.in থেকে এই দুই ফোন বিক্রি শুরু হবে।

Jio গ্রাহকরা এই ফোনগুলি কিনলে 4,950 টাকা ক্যাশব্যাক পাবেন। একাধিক রঙে পাওয়া যাবে LG W10, W30।

LG W10 স্পেসিফিকেশন

ডুয়াল সিম LG W10 ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.19 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট। সাথে থাকছে 3GB RAM আর 32 GB স্টোরেজ।

LG W10 ফোনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 5মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য LG W10 ফোনে রয়েছে 4G VoLTE, dual-band Wi-Fi, Bluetooth 4.2, GPS/ A-GPS, Micro-USB আর একটি 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। LG W10 এর ওজন 164 গ্রাম।

LG W30 স্পেসিফিকেশন

ডুয়াল সিম LG W30 ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট। সাথে থাকছে 3GB RAM আর 32 GB স্টোরেজ।

Advertisement

LG W30 ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছেকটি 12 মেগাপিক্সেল আর একটি 2 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য LG W30 ফোনে রয়েছে 4G VoLTE, dual-band Wi-Fi, Bluetooth 4.2, GPS/ A-GPS, Micro-USB আর একটি 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। LG W30 এর ওজন 172 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent battery life
  • Premium looks
  • Near-stock Android
  • Bad
  • Underwhelming processor
  • Slow autofocus, weak low-light camera performance
  • Low-resolution display
  • Hybrid dual-SIM slot
 
KEY SPECS
Display 6.26-inch
Processor MediaTek Helio P22
Front Camera 16-megapixel
Rear Camera 13-megapixel + 12-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 720x1520 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple-এর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে iPhone 18 Pro Max
  2. Moto G77 Power আগামী সপ্তাহে ভারতে লঞ্চ, 7000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা থাকবে
  3. iQOO Z11i সস্তায় শক্তিশালী 6,500mAh ব্যাটারি ও 120Hz গেমিং ডিসপ্লে-সহ লঞ্চ হল
  4. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  5. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  6. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  7. ফোনের পিঠে আটকে গিয়ে তুলবে সেলফি, অভিনব Oppo Bubble স্ক্রিন ও Enco Air 5 লঞ্চ হল ভারতে
  8. Oppo Reno 16 ও Reno 16c ভারতে লঞ্চ হল, ফিচারে 50MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি
  9. WhatsApp-এর ইউজারনেম ফিচার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র, ফোন নম্বর লুকিয়ে চ্যাট করা যাবে না?
  10. Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.