Xiaomi ও Realme -কে চাপে ফেলতে ভারতে এল LG W10 Alpha

LG W10 Alpha-র দাম 9,999 টাকা। 3GB RAM + 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।

Xiaomi ও Realme -কে চাপে ফেলতে ভারতে এল LG W10 Alpha

LG W10 Alpha-র দাম 9,999 টাকা

হাইলাইট
  • ভারতে লঞ্চ হল LG W10 Alpha
  • 10 দিন পর্যন্ত স্ট্যান্ড বাই ব্যাক-আপ পাওয়া যাবে
  • 3GB RAM + 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে
বিজ্ঞাপন

ভারতে লঞ্চ হল LG W10 Alpha। এই ফোনের ক্যামেরায় থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট। কোম্পানির দাবি এক চার্জে নতুন ফোনে 10 দিন পর্যন্ত স্ট্যান্ড বাই ব্যাক-আপ পাওয়া যাবে। এই ফোনে ডিসপ্লের উপরে রেন-ড্রপ স্টাইল নচ থাকছে। সেখানে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ক্যামেরা ব্যবহার করেই LG W10 Alpha-র ফেস আনলক কাজ করবে।

LG W10 Alpha-র দাম

LG W10 Alpha-র দাম 9,999 টাকা। 3GB RAM + 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। কালো রঙে কোম্পানির ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। শীঘ্রই অনলাইন ও অফলাইন স্টোর থেকে এই ফোন বিক্রি শুরু করবে LG।

স্মার্টফোন নয়, এবার ভারতে নতুন ইলেকট্রিক টুথব্রাশ নিয়ে এল Xiaomi

LG W10 Alpha স্পেসিফিকেশন

ডুয়াল সিম LG W10 Alpha -তে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে 5.7 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। ডিসপ্লের উপরে থাকছে রেন-ড্রপ নচ। ফোনের ভিতরে রয়েছে অক্টা-কোর SC9863 চিপসেট, 3GB RAM ও 32GB স্টোরেজ।

এই ফোনের পিছনে রয়েছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য ফোনের সামনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v4.1, GPS/ A-GPS ও Micro-USB। ফোনের ভিতরে রয়েছে একটি 3,450 mAh ব্যাটারি। LG W10 Alpha-র ওজন 170 গ্রাম।

  • KEY SPECS
  • NEWS
Display 5.71-inch
Processor Unisoc SC9863
Front Camera 8-megapixel
Rear Camera 8-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3450mAh
OS Android Pie
Resolution 720x1520 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  2. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  3. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  4. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  5. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  6. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  7. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  8. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  9. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  10. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »