স্মার্টফোন নয়, এবার ভারতে নতুন ইলেকট্রিক টুথব্রাশ নিয়ে এল Xiaomi

ভারতে নতুন ইলেকট্রিক টুথব্রাশ নিয়ে এল Xiaomi। বৃহস্পতিবার লঞ্চ হয়েছে Mi Electric Toothbrush T300। 2018 সালে গোটা বিশ্বের বিভিন্ন দেশে প্রথম এই ইলেকট্রিক টুথব্রাশ নিয়ে এসেছিল চিনের কোম্পানিটি।

স্মার্টফোন নয়, এবার ভারতে নতুন ইলেকট্রিক টুথব্রাশ নিয়ে এল Xiaomi

Mi Electric Toothbrush T300 টুথব্রাশে রয়েছে ম্যাগনেটিক লেভিটেশন সনিক মোটর

হাইলাইট
  • Mi.com থেকে 1,299 টাকা দামে পাওয়া যাচ্ছে Mi Electric Toothbrush T300
  • ব্যাকটেরিয়া দূরে রাখার জন্য বিশেষ ব্রিস্টাল ব্যবহার হয়েছে
  • এক চার্জে 25 দিন ব্যবহার করা যাবে
বিজ্ঞাপন

ভারতে নতুন ইলেকট্রিক টুথব্রাশ নিয়ে এল Xiaomi। বৃহস্পতিবার লঞ্চ হয়েছে Mi Electric Toothbrush T300। 2018 সালে গোটা বিশ্বের বিভিন্ন দেশে প্রথম এই ইলেকট্রিক টুথব্রাশ নিয়ে এসেছিল চিনের কোম্পানিটি। কোম্পানির দাবি সাধারণ টুথব্রাশের থেকে নতুন ইলেকট্রিক টুথব্রাশে দশ গুণ ভালো দাঁত পরিষ্কার হবে। নতুন এই টুথব্রাশের ভিতরে একটি ইলেকট্রিক মোটর রয়েছে। প্রতি মিনিটে 31,000 বার কাঁপতে পারে এই টুথব্রাশ। এছাড়াও এই নতুন টুথব্রাশে ব্যাকটেরিয়া দূরে রাখার জন্য বিশেষ ব্রিস্টাল ব্যবহার হয়েছে।

Mi Electric Toothbrush T300 -এর দাম

Mi.com থেকে 1,299 টাকা দামে পাওয়া যাচ্ছে Mi Electric Toothbrush T300। 10 মার্চ এই ডিভাইস শিপিং শুরু হবে। এর পরে 1,599 টাকা দামে বিক্রি হবে এই ইলেকট্রিক টুথব্রাশ। যদিও এই ইলেকট্রিক টুথব্রাশের ব্রাশ হেড কিনতে কত খরচ হবে জানায়নি বেজিংয়ের কোম্পানিটি।

নতুন ব্লুটুথ স্পিকার নিয়ে এল Xiaomi

Mi Electric Toothbrush T300 ফিচার

Mi Electric Toothbrush T300 -তে ডুয়াল-প্রো ব্রাশ মোড ও অটো টাইমার থাকছে। স্ট্যান্ডার্ড ও জেন্টল মোডে দাঁত ব্রাশ করা যাবে। অটো টাইমার মোডে প্রতি 30 সেকেন্ড অন্তর অন্যদিকে ব্রাশ করার কথা মনে করাতে টুথব্রাশ বন্ধ হয়ে যাবে।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

এই টুথব্রাশে রয়েছে ম্যাগনেটিক লেভিটেশন সনিক মোটর। USB Type-C দিয়ে এই টুথব্রাশ চার্জ করা যাবে। যে কোন 5V চার্জার অথবা পাওয়ার-ব্যাঙ্ক ব্যবহার করে এই টুথব্রাশ চার্জ হবে। ব্যাটারির অবস্থা বোঝাতে রয়েছে একাধিক এলইডি। কোম্পানির দাবি এক চার্জে 25 দিন ব্যবহার করা যাবে Mi Electric Toothbrush T300।

নতুন ইলেকট্রিক টুথব্রাশে থাকছে IPX7 ওয়াটার রেজিস্টান্ট সার্টিফিকেশন। ব্রাশ করার সময় 65 dB আওয়াজ হবে। শক্ত গ্রিপের জন্য বিশেষ মেটিরিয়াল ব্যবহার হয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  2. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  3. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  4. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  5. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  6. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  7. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  8. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  9. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  10. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »