করোনাকে পরোয়া না করেই এসে গেল Mi 10 Lite, বিক্রি শুরু মে মাসে

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 28 মার্চ 2020 13:34 IST
হাইলাইট
  • মে মাসে ইউরোপে Mi 10 Lite নবিক্রি শুরু হবে
  • থাকছে Snapdragon 765 চিপসেট
  • 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে

একাশিক রঙে পাওয়া যাবে Mi 10 Lite

শনিবার লঞ্চ হল Mi 10 Lite। এটাই Xiaomi -র সব থেকে কম দামের 5G স্মার্টফোন। Mi 10 ও Mi 10 Pro তে হোল পাঞ্চ ডিসপ্লে থাকলেও Mi 10 Lite -এ থাকছে ওয়াটারড্রপ স্টাইল নচ। যদিও নতুন ফোনের পিছনে চারটি ক্যামেরা ও 5G কানেক্টিভিটি সাপোর্ট থাকছে। ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ। Mi 10 Lite -এ থাকবে Snapdragon 865 চিপসেট।

Mi 10 Lite -এর দাম

আপাতত ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া যাবে Mi 10 Lite। এই ফোনের দাম 349 ইউরো (প্রায় 29,200 টাকা)। চারটি রঙে এই ফোন বিক্রি করবে Xiaomi। যদিও ভারতে কবে এই ফোন লঞ্চ হবে জানায়নি বেজিংয়ের কোম্পানিটি। Mi 10 Lite এর সঙ্গেই ইউরোপে লঞ্চ হয়েছে Mi 10 অ Mi 10 Pro। সম্প্রতি চিনে এই ফোনগুলি লঞ্চ করেছিল Xiaomi। 31 মার্চ ভারতে Mi 10 লঞ্চের কথা থাকলেও দেশব্যাপী লকডাউনের কারণে তা পিছিয়ে গিয়েছে।

Advertisement

সুযোগ বুঝে COVID-19 -এর নামে বাড়ছে হ্যাকিংয়ের চেষ্টা

Mi 10 Lite স্পেসিফিকেশন

Mi 10 Lite-এ থাকছে একটি 6.57 ইঞ্চি AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 765 চিপসেট। এই ফোনে থাকছে LPDDR4X RAM ও UFS 2.1 স্টোরেজ। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।

Mi 10 Lite-এর ভিতরে রয়েছে 4,160 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 20W ফাস্ট চার্জিং। এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  2. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  3. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  4. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  5. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  6. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  7. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  8. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  9. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  10. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.