Mi Note 10 এর সঙ্গেই চলতি সপ্তাহে লঞ্চ হতে পারে Mi Note 10 Pro

বিজ্ঞাপন
Edited by Rajit Das, আপডেট: 5 নভেম্বর 2019 09:14 IST
হাইলাইট
  • 6 নভেম্বর লঞ্চ হতে পারে Mi Note 10
  • একই সাথে লঞ্চ হতে পারে Mi Note 10 Pro
  • Mi Note 10 Pro ফোনেও 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে

বুধবার চিনে লঞ্চ হবে Mi Note 10

6 নভেম্বর লঞ্চ হবে নতুন Mi Note 10। বুধবার স্পেনের রাজধানী মাদ্রিদে এই ফোন লঞ্চ করবে Xiaomi। একই ইভেন্ট থেকে লঞ্চ হতে পারে Mi Note 10 Pro। সম্প্রতি পোল্যান্ডে Xiaomi -র অফিশিয়াল ওয়েবসাইট থেকে একটি ছবি শেয়ার করা হয়েছে। এই ছবিটি Mi Note 10 এর বদলে Mi Note 10 Pro ফোনে তোলা হয়েছে। এর পরেই Mi Note সিরিজের নতুন এই ফোন নিয়ে জল্পনা শুরু শুরু হয়েছে। মঙ্গলবার চিনে লঞ্চ হবে Mi CC9 Pro। নাম বদলে চিনের বাইরে Mi Note 10 লঞ্চ করবে বেজিংয়ের কোম্পানিটি। Mi Note 10 সম্পর্কে একাধিক তথ্য সামনে এলেও এখনও Mi Note 10 Pro সম্পর্কে মুখ খোলেনি Xiaomi।

Xiaomi -র অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে 6 নভেম্বর মাদ্রিদে Mi Note 10 লঞ্চ হবে। ঐ দিন মাদ্রিদে স্থানীয় সময় সকাল 11 টা 30 মিনিটে লঞ্চ ইভেন্ট শুরু হবে। সম্প্রতি এক টিজারে 14 নভেম্বর পোল্যান্ডে এই ফোন লঞ্চের খবর সামনে এসেছিল।

Advertisement

Mi Note 10 ফোনের ক্যামেরায় কী স্পেসিফিকেশন থাকছে? সম্প্রতি জানিয়েছে চিনের কোম্পানিটি। Xiaomi জানিয়েছে Mi Note 10 ফোনে থাকবে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকবে একটি 12 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা, একটি 20 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড কাম্যরা একটি 5 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল সুপার ম্যাক্রো ক্যামেরা। কোম্পানির দাবি এটাই বিশ্বের প্রথম 108 মেগাপিক্সেল পেন্টা ক্যামেরার স্মার্টফোন।

এই ফোনের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় 117 ডিগ্রি ভিউ পাওয়া যাবে। পোট্রেট তোলার জন্য এই ফোনে থাকছে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও ম্যাক্রো তোলার জন্য আলাদা ক্যামেরা থাকছে। টেলিফটো লেন্স ব্যবহার করে 10x হাইব্রিড জুম আর 50x ডিজিটাল জুম করা যাবে।

Mi Note 10 ফোনে একটি 6.47 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানি MIUI 11 স্কিন। ফোনের ভিতরে থাকবে একটি 5,260 mAh ব্যাটারি আর 30W ফাস্ট চার্জ সাপোর্ট।

Advertisement

আরও পড়ুন:

এটাই নতুন Xiaomi Watch! কী থাকছে?

লঞ্চের আগে ফাঁস হল Mi CC9 Pro ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন

Advertisement

এবার স্মার্টফোন লঞ্চ করল TikTok, চোখ ধাঁধানো ফিচারগুলি দেখে নিন

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  2. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  3. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  4. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  5. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  6. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  7. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  8. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  9. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  10. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.