স্মার্টফোন আসক্তি কমানোর উপায় নিয়ে এল Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 5 নভেম্বর 2019 12:53 IST
হাইলাইট
  • MIUI ডেভেলপার ভার্সানে যোগ হল Focus Mode
  • ওয়ি মোড অন থাকলে স্মার্টফোন ব্যবহার করা যাবে না
  • স্মার্টফোন আসক্তি কমাতে সাহায্য করবে এই অ্যাপ

MIUI ডেভেলপার ভার্সানে Focus Mode যোগ হয়েছে

স্মার্টফোন আসক্তি আজ বিশ্বব্যাপী এক বিরাট সমস্যা। নতুন এই মানসিক সমস্যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে গোটা বিশ্বের মনোবিদরা। এবার স্মার্টফোন আসক্তি কমাতে উদ্যোগী হল Xiaomi। স্মার্টফোন ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে MIUI তে যোগ হচ্ছে নতুন ‘Focus Mode'। আপাতত MIUI ডেভেলপার ভার্সানে এই মোড যোগ হয়েছে। Settings > Screen Time Management থেকে Focus Mode ব্যবহার করা যাবে।

গ্রাহকের স্মার্টফোন ব্যবহারের হিসাব রাখবে নতুন ফোকাস মোড। এছাড়াও যে সব অ্যাপ মনঃসংযোগ নষ্ট করে সেই সব অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখবে এই মোড।

সম্প্রতি চিনের এক সোশ্যাল মিডিয়া পোস্টে Focus Mode এর স্ক্রিনশট প্রকাশ করেছে Xiaomi। 20 মিনিট, 30 মিনিট, 45 মিনিট, 60  মিনিট ও 90 মিনিট সময়ের জন্য Focus Mode অন করা যাবে। একবার এই মোড অন হয়ে গেলে আপৎকালিন কল ছাড়া অন্য কোন কাজে স্মার্টফোন ব্যবহার করা যাবে না। এছাড়াও ইনকামিং কল রিসিভ করা যাবে।

সম্প্রতি স্মার্টফোন আসক্তি কমাতের একগুচ্ছ নতুন অ্যাপ নিয়ে এসেছিল Google। একই পথে হেঁটে স্মার্টফোন আসক্তি কমাতে আগ্রহী হল Xiaomi।

আরও পড়ুন:

স্মার্টফোনে নেশাগ্রস্ত? আসক্তি কমানোর উপায় নিয়ে এল Google

লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy A51 ফোনের স্পেসিফিকেশন

Mi Note 10 এর সঙ্গেই চলতি সপ্তাহে লঞ্চ হতে পারে Mi Note 10 Pro

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Focus Mode, MIUI Focus Mode, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Temple: মগজ পড়ার যন্ত্রের প্রি-বুকিং শুরু, কিনতে কত খরচ জেনে নিন
  2. AI-এর দাপটে IT সেক্টরে ছাঁটাইয়ের ঝড়, কাজ হারালেন প্রায় 2 লাখ কর্মী
  3. পরশুদিন শুরু হচ্ছে Flipkart Big Bang Diwali সেল, ফোন, টিভি, ল্যাপটপ, এসি, ফ্রিজে লোভনীয় ছাড়
  4. Jio, Airtel, ও BSNL-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান, 399 টাকা থেকে দাম শুরু
  5. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  6. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  7. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  8. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  9. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  10. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.