Moto G37 এবং G37 Power ভারতে লঞ্চ হল, বাজেটে 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 19 মে 2026 13:23 IST
হাইলাইট
  • Moto G37 ও Moto G37 Power উভয় Dimensity 6400 প্রসেসরে চলে
  • ফোনগুলি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে
  • Moto G37 Power শক্তিশালী 7,000mAh ব্যাটারি পেয়েছে

Moto G37 Power is equipped with a 7,000mAh battery

Photo Credit: Motorola

Motorola আজ তাদের Moto G37 সিরিজের দুইটি নতুন স্মার্টফোন Moto G37 এবং Moto G37 Power ভারতে লঞ্চ করেছে। নয়া ফোনগুলি এ দেশের বাজারে আগামী সপ্তাহে বিক্রি হবে। দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। উভয় স্মার্টফোনে MediaTek Dimensity 6400 5G প্রসেসর, Dolby Atmos সাউন্ড, স্টেরিও স্পিকার, 3.5 মিমি হেডফোন জ্যাক, ডুয়াল মাইক্রোফোন, IP64 ওয়াটার প্রোটেকশন রেটিং, MIL-STD মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, এবং রিভার্স চার্জিংয়ের মতো ফিচার্স পাওয়া যাবে। Moto G37 Power মডেলে শক্তিশালী 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। চলুন ফোনগুলির দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Moto G37 এবং Moto G37 Power দাম

Moto G37 ভারতে 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজের একটাই অপশনে লঞ্চ হয়েছে, যার দাম 13,999 টাকা। এটি প্যানটোন ইমপেনেট্রেবল এবং প্যানটোন ক্যাপ্রি কালার অপশনে উপলব্ধ। Moto G37 Power বিক্রি হবে 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনে। এদের দাম যথাক্রমে 15,999 টাকা এবং 18,999 টাকা। 

কোম্পানি লঞ্চ অফারে IDFC, ICICI, ও SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 5,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবে। IDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড EMI অপশনেও 5,500 টাকা ছাড় মিলবে। ফোনগুলি ফ্লিপকার্ট, মোটোরোলা ইন্ডিয়ার অনলাইন স্টোর, ও অফলাইন রিটেল চ্যানেলে মে 25 থেকে কেনা যাবে।

Moto G37 ও Moto G37 Power স্পেসিফিকেশন

মোটো জি37 ও মোটো জি37 পাওয়ার ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি f/1.8 অ্যাপারচার ও ফেজ ডিটেকশন অটোফোকাস (PDAF) সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি সেকেন্ডারি সেন্সর (লাইট এবং ফ্লিকার) নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, দুই ফোনের সামনে একটি 8 মেগাপিক্সেলের (f/2.0 অ্যাপারচার) ক্যামেরা রয়েছে।

Moto G37 সিরিজের উভয় মডেলে 6.67 ইঞ্চি LCD ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 120 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HD+ রেজোলিউশন, ও 1,050 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনকে স্ক্র্যাচ এবং সমস্ত ধরনের আঘাত থেকে রক্ষা করতে Corning Gorilla Glass 7i প্রোটেকশন দেওয়া হয়েছে।

মোটোরোলার দুই ফোনেই ডাইমেনসিটি 6400 প্রসেসর রয়েছে। এই চিপসেট LPDDR4x র‍্যাম এবং UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। র‍্যাম ভার্চুয়ালি 12 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এছাড়াও, মাইক্রো SD কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ 1 টেরাবাইট বাড়ানোর সুবিধা মিলবে।

Moto G37 Power মডেলে 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি আছে, যা 30 ওয়াট টার্বোপাওয়ার চার্জিং এবং 6.5 ওয়াট ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে। Moto G37 পেয়েছে 5,200mAh ব্যাটারি। এটি 20W ফাস্ট চার্জিং ও 6.5W রিভার্স চার্জিং অফার করে। মোটোরোলার দুই ফোনেই Android 16 প্রি-ইনস্টলড থাকছে। সংস্থা একটি মেজর OS আপগ্রেড এবং তিন বছর সিকিউরিটি আপডেট দেবে।

 
KEY SPECS
Display 6.67-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 4GB
Storage 256GB
Battery Capacity 5200mAh
OS Android 16
Resolution 720x1604 pixels
 
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Same design as the higher-end models
  • Decent camera performance for its price
  • Long battery life
  • Decent gaming performance
  • Bad
  • The plastic frame feels cheap to the touch
  • Relatively slower charging
  • Sub-par display performance
 
KEY SPECS
Display 6.67-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera Unspecified
Rear Camera 50-megapixel
RAM 4GB, 8GB
Storage 128GB
Battery Capacity 7000mAh
OS Android 16
Resolution 720x1604 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. AI প্রযুক্তির নতুন ঠিকানা কলকাতা, TCS ভারতের প্রথম Oracle AI Data Platform Lab খুলল সল্টলেকে
  2. OnePlus Nord Buds 4: ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাড আসছে ভারতে, প্রকাশ্যে এল প্রথম ঝলক
  3. 50MP ট্রিপল ক্যামেরার সঙ্গে Samsung Galaxy A27 5G হাজির, 6 বছর Android আপডেট পাওয়া যাবে
  4. 11,999 টাকায় নতুন Infinix ফোনের বিক্রি শুরু, সিম-ইন্টারনেট ছাড়াই কথা বলা যাবে
  5. Oppo Reno 16 সিরিজের ইউরোপীয় দাম ফাঁস হল, 200MP ট্রিপল ক্যামেরা থাকতে পারে
  6. Moto G Max: ক্যামেরা 200 মেগাপিক্সেল, জল-কাদাও পারবে না মোটোরোলার নতুন ফোনে ক্ষতি করতে
  7. Wear OS 7 আপডেট আসছে স্মার্টওয়াচে, ম্যাচের স্কোর বা ডেলিভারি ট্র্যাকিং, হাতের ঘড়ি জানাবে সমস্ত খবর
  8. Tecno Pova 8 নাথিং-এর মতো স্টাইলিশ ডিজাইন ও রিয়ার ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. Samsung-এর লাখ টাকার ফোন এখন অর্ধেক দামে সেল, ফ্লিপকার্টে নজিরবিহীন অফার
  10. OnePlus N6 স্মার্টফোনের প্রথম ঝলক সামনে এল, ভারতে কম দামের ফোনের বাজারে ঝড় তুলতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.