Moto G37 ও G37 Power ইউরোপের পর চলতি মাস থেকে ভারতেও পাওয়া যাবে। উভয় ফোনে Dimensity 6400 প্রসেসর থাকবে। তুলনাস্বরূপ, ফোনগুলির গ্লোবাল ভার্সনে Dimensity 6300 চিপসেট আছে। এই সিরিজে 7,000mAh ব্যাটারি, Corning Gorilla Glass Ceramic প্রোটেকশন, এবং MIL-STD-810H মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি থাকবে।
Moto G37 Power-এর 7,000mAh ব্যাটারি 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আবার রিভার্স চার্জিং সাপোর্ট থাকার ফলে স্মার্টফোনের মাধ্যমে স্মার্টওয়াচ, TWS ইয়ারবাডস, ও ব্লুটুথ হেডফোনের মতো ইলেকট্রনিক্স গ্যাজেট চার্জ করা যাবে। ফোনের দাম 279 ইউরো (4 জিবি + 128 জিবি) থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 31,200 টাকা সমান।