Motorola G37 সিরিজের দুই নতুন ফোন আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 7,000mAh ব্যাটারি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 14 মে 2026 18:18 IST
হাইলাইট
  • Moto G37 ও Moto G37 Power ইউরোপের পর ভারতে আসছে
  • ফোনগুলির ভারতীয় ভ্যারিয়েন্ট MediaTek Dimensity 6400 প্রসেসরে চলবে
  • Moto G37 Power-এর অন্যতম আকর্ষণ হল 7,000mAh ব্যাটারি

Moto G37 Series Indian variants could feature a Dimensity 6400 chipset

Photo Credit: Motorola

Moto G37 Series আগামী সপ্তাহে ভারতে আসছে। নতুন লাইনআপের অধীনে Moto G37 ও Moto G37 Power মে 19 দেশের বাজারে লঞ্চ হচ্ছে। এই দুই ফোন ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি হবে বলে জানানো হয়েছে। 2026 সালের প্রথম ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ) বিক্রির নিরিখে Motorola প্রথম পাঁচটি ব্র্যান্ডের তালিকায় ঢুকে পড়েছে। সংস্থার প্রথম বুক স্টাইলের ফোল্ডেবল ফোন Razr Fold গতকাল ভারতে এসেছে। এবার Moto G সিরিজের দুই নতুন বাজেট হ্যান্ডসেটের আগমনের পালা। ফোনগুলি এপ্রিলের অন্তিম সময়ে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। তবে উভয় মডেলের ভারতীয় ভ্যারিয়েন্টে ভিন্ন প্রসেসর ব্যবহার হচ্ছে, যা আরও উন্নত পারফরম্যান্স অফার করবে।

Moto G37 ও G37 Power ভারতে মে 19 লঞ্চ হচ্ছে

মোটোরোলা নিশ্চিত করেছে যে, Moto G37 ও G37 Power উভয় MediaTek Dimensity 6400 প্রসেসর দ্বারা চালিত হবে। তুলনাস্বরূপ ফোনগুলির আগে লঞ্চ হওয়া গ্লোবাল ভার্সনে Dimensity 6300 চিপসেট আছে। এই সিরিজে শক্তিশালী 7,000mAh ব্যাটারি, Corning Gorilla Glass Ceramic প্রোটেকশন, MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং থাকবে।

টিজার অনুসারে, Moto G37 সিরিজ ব্লু ও টারকোয়েজ গ্রীন কালার অপশনে আসবে। ফোনগুলি মোটোরোলার পরিচিত ডিজাইন ল্যাঙ্গুয়েজের সঙ্গে আসছে। পিছনের প্যানেলে চারটি ক্যামেরা রিং রয়েছে। দুই ফোন গত মাসে ইউরোপের বিভিন্ন বাজারে লঞ্চ হয়েছে। ফলে কী ধরনের বৈশিষ্ট্য আশা করা যায়, সে সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে।

মোটো জি37 পাওয়ার 6.67 ইঞ্চির এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,050 নিট পিক ব্রাইটনেস, ও HD+ রেজোলিউশন অফার করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i কভার আছে। সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেসিয়াল রিকগনিশন ফিচার মিলবে। ফোনের 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি 30 ওয়াট টার্বোপাওয়ার চার্জিং এবং 6.5 ওয়াট ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে।

আসন্ন ফোনের পিছনে f/2.2 অ্যাপারচার এবং কোয়াড পিক্সেল টেকনোলজির 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং একটি সেকেন্ডারি সেন্সর আছে। সেলফি এবং ভিডিও চ্যাট করার জন্য, সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। মাইক্রো SD কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ 1 টেরাবাইট বাড়ানো যায়। সফটওয়্যারের দিক থেকে এতে Android 16 প্রি-ইনস্টলড করা থাকছে। ডিভাইসটি 8,89 মিমি পুরু ও ওজন 215 গ্রাম। 

স্ট্যান্ডার্ড Moto G37 একই ডিসপ্লে, ব্যাক ক্যামেরা, ও সেলফি ক্যামেরা অফার করে৷ পার্থক্য মূলত ব্যাটারি ক্যাপাসিটি ও চার্জিং স্পিডে৷ এতে 5,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 20W ফাস্ট চার্জিং সমর্থন করে৷ এতে রিভার্স চার্জিং ফিচার মিলবে৷

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Same design as the higher-end models
  • Decent camera performance for its price
  • Long battery life
  • Decent gaming performance
  • Bad
  • The plastic frame feels cheap to the touch
  • Relatively slower charging
  • Sub-par display performance
 
KEY SPECS
Display 6.67-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera Unspecified
Rear Camera 50-megapixel
RAM 4GB, 8GB
Storage 128GB
Battery Capacity 7000mAh
OS Android 16
Resolution 720x1604 pixels
NEWS
KEY SPECS
Display 6.67-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 4GB
Storage 256GB
Battery Capacity 5200mAh
OS Android 16
Resolution 720x1604 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Hasselblad ক্যামেরার ফ্ল্যাগশিপ ফোন মাত্র 36,999 টাকায়, জুনে সেরা অফার
  2. Vivo V70 Lite 5G স্মার্টফোন লঞ্চ হল, নামে লাইট থাকলেও ফিচারে হেভিওয়েট
  3. Instagram Plus: ইনস্টাগ্রাম প্লাস চালু হল বিশ্বজুড়ে, কোন কোন ফিচারের জন্য এখন টাকা গুনতে হবে দেখুন
  4. OnePlus Community Sale পাগল করা অফার দিচ্ছে, 17,000 টাকা ডিসকাউন্টে ফোন
  5. Redmi Turbo 5: পারফরম্যান্সের রাজা, রেডমির সবচেয়ে দ্রুততম ফোন 16 জুন ভারতে লঞ্চ হচ্ছে
  6. OnePlus Turbo 6X সিরিজের ডিজাইন প্রকাশ্যে, 8,000mAh ব্যাটারিতে বাজেট ফোনে বিপ্লব
  7. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  8. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  9. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  10. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.